Achira News Logo
Achira News

13 বছরের ছেলেকে হত্যা করে ফ্ল্যাটে দেহ লুকিয়ে রাখার অভিযোগে গ্রেফতার ইন্দোরের যুবক

Ananda Bazar
13 বছরের ছেলেকে হত্যা করে ফ্ল্যাটে দেহ লুকিয়ে রাখার অভিযোগে গ্রেফতার ইন্দোরের যুবক
Full News
Share:

ইনদওরে কিশোরের গলায় নাইলনের দড়িজড়িয়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। আরও অভিযোগ, ১৩ বছরের ওইকিশোরের দেহ লোপাট করে নিজের ফ্ল্যাটের ডিভানে তা ভরে রাখেন। কারও যাতে সন্দেহ নাহয়, সে কারণে সেই খাটে শুইয়ে দেন নিজের অসুস্থ ঠাকুমাকে। পুলিশ সূত্রে জানাগিয়েছে, ওই কিশোরকে যৌন নিগ্রহের চেষ্টা করেছিলেন অভিযুক্ত। বাধা পেয়ে তাকে খুনকরেন। পুলিশ গ্রেফতার করেছে ২১ বছরের রেহানকে। শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকেবেরিয়েছিল অষ্টম শ্রেণির ওই ছাত্র। তার পর থেকে তাঁর খোঁজ মেলেনি। রাত হয়ে গেলেওযখন কিশোর বাড়ি ফেরেনি, তখন খোঁজ শুরু করে পরিবার। থানায় অভিযোগ দায়ের করে। পুলিশতদন্তে নেমে এলাকায় বসানো সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে। ডিসিপি প্রতীক কুমারজানান, শনিবার সকালে কিশোরের বাড়ির পাশে একটি আবাসনের ছাদে যায় পুলিশ। সেখানেমেলে কিশোরের জ্যাকেট। সেখানে রক্তের দাগও দেখে পুলিশ। এর পরেই পুলিশ মূল অভিযুক্ত এবং এককিশোরকে আটক করে জেরা শুরু করে। তদন্তে জানা গিয়েছে, ছ’তলা ওই আবাসনের ছাদে খেলতে গিয়েছিলকিশোর। সেখানে তাকে খুন করা হয় বলে অভিযোগ। তার পরে তার দেহ ওই আবাসনেই নিজেরফ্ল্যাটে নিয়ে যান অভিযুক্ত। কম্বল মুড়ে দেহ ঢুকিয়ে দেন ডিভানে। তার উপরে শুইয়েদেন অসুস্থ ঠাকুমাকে।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Ananda Bazar

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

13 বছরের ছেলেকে হত্যা করে ফ্ল্যাটে দেহ লুকিয়ে রাখার অভিযোগে গ্রেফতার ইন্দোরের যুবক | Achira News