Achira News Logo
Achira News

2026 আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের কাছে হেরে মুম্বই ইন্ডিয়ান্সের বেঁচে থাকার আশা কমে গেছে

EI Samay
2026 আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের কাছে হেরে মুম্বই ইন্ডিয়ান্সের বেঁচে থাকার আশা কমে গেছে
Full News
Share:

২০২৬ সালেরIPL-এ আবারও হতাশার গল্প লিখলমুম্বই ইন্ডিয়ান্স(MI)। চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামে (MA Chidambaram Stadium)চেন্নাই সুপার কিংসের(CSK) বিরুদ্ধে লড়াইয়ে নেমে শুরুতে আশা জাগালেও, শেষ পর্যন্ত হার এড়ানো গেল না। ৮ উইকেটে হারতে হল তাদের। এই হার শুধু স্কোরবোর্ডে আরও একটা ধাক্কা নয়, বরং মুম্বইয়ের পরিস্থিতিকে আরও কঠিন করে তুলল। ম্যাচের পর ছবিটা আরও পরিষ্কার— এই মরশুমে তাদের লড়াই এখন টিকে থাকার। প্রতিটা ম্যাচই এখন গুরুত্বপূর্ণ, আর একের পর এক হার তাদের ধীরে ধীরে ‘ডু ওর ডাই’ অবস্থার দিকে ঠেলে দিচ্ছে।ম্যাচের ১২তম ওভারে একটি অস্বস্তিকর ঘটনা ঘটে। চেন্নাইয়ের পেসার জেমি ওভারটনের (Jamie Overton) বলে কব্জিতে চোট পান তিলক বর্মা (Tilak Varma)। বল লাগতেই তাঁর হাতে থাকা ফিটনেস ট্র্যাকিং ঘড়ি খুলে পড়ে যায়। অনলাইনে পাওয়া তথ্য অনুযায়ী, এটি একটি WHOOP ফিটনেস ট্র্যাকিং ব্যান্ড, যার দাম প্রায় ২৮ হাজার টাকা। চোট পাওয়ার পর তিলক ডাগআউটের দিকে ইশারা করেন, সঙ্গে সঙ্গে ফিজিও এসে তাঁকে দেখেন। আসলে বলের আঘাতের তীব্র বেশি থাকার তাঁর হাতের ব্যান্ড ঢিলে হয়ে গিয়েছিল। চিকিৎসা নেওয়ার পর তিনি আবার ঘড়িটি পরে নেন এবং ব্যাটিং চালিয়ে যান। এই ঘটনায় কিছুটা চিন্তা তৈরি হলেও, পরে স্বস্তি ফেরে শিবিরে।𝗧𝗜𝗠𝗘 𝗢𝗨𝗧 ⌚🤐#TilakVarma’s wrist-watch, too, now has a#BiggestRivalrystory to tell 👀#TATAIPLRevenge Week 2026 ➡️#CSKvMI| LIVE NOW 👉https://t.co/wLcMjiCsSipic.twitter.com/cCLwL6SYuxমুম্বই ১৫৯/৭ রান তুললেও, সেই লক্ষ্য খুব সহজেই তাড়া করে চেন্নাই। দলের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) দুর্দান্ত ছন্দে ব্যাট করেন। তিনি ৪৮ বলে অপরাজিত ৬৭ রান করেন। তাঁর সঙ্গে তরুণ কার্তিক শর্মা (Kartik Sharma) ৫৪ রানে অপরাজিত থাকেন। দু’জনে মিলে তৃতীয় উইকেটে ৯৮ রানের জুটি গড়ে ম্যাচটা পুরোপুরি নিজেদের দখলে নিয়ে নেন।এই হারের পর মুম্বই ইন্ডিয়ান্সের অবস্থা আরও খারাপ হল। ৯ ম্যাচে মাত্র ২টি জয় নিয়ে তারা রয়েছে নিচের দিকেই। অন্যদিকে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ৯ ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে আবার কিছুটা এগিয়ে গেল। মুম্বইয়ের জন্য এখন প্রতিটা ম্যাচই ‘বাঁচা-মরার’ লড়াই, একটা হার মানেই পথ আরও কঠিন হয়ে উঠবে।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: EI Samay

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

2026 আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের কাছে হেরে মুম্বই ইন্ডিয়ান্সের বেঁচে থাকার আশা কমে গেছে | Achira News