উত্তরবঙ্গ সংবাদ ডিজিটালডেস্ক:টি-টোয়েন্টি বিশ্বকাপে(T20 World Cup 2026)ভারত-পাকিস্তান মহারণ নিয়ে জল্পনা তুঙ্গে। পাকিস্তান সরকার ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের ঘোষণা করলেও, আইসিসি-র নিয়মের বেড়াজালে সূর্যকুমার যাদবদের কলম্বো যেতেই হচ্ছে। আগামী ১৫ ফেব্রুয়ারি নির্দিষ্ট সময়ে ভারতীয় দলকে মাঠে উপস্থিত থাকতে হবে, অন্যথায় জয়ী হিসেবে পয়েন্ট পাওয়া অনিশ্চিত হয়ে পড়তে পারে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নিয়মের ১৬.২.১ ধারা অনুযায়ী, কোনো দল যদি প্রতিপক্ষের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নেয়, তবে প্রতিপক্ষ দলকে ২ পয়েন্ট পেতে হলে নির্দিষ্ট সময়ে মাঠে উপস্থিত থাকতে হবে। পাকিস্তান আগেভাগে ম্যাচ না খেলার কথা জানালেও ভারতকে সশরীরে স্টেডিয়ামে হাজির হতে হবে। এমনকি ম্যাচের আগের দিন নিয়ম মেনে অধিনায়ক বা কোচকে সাংবাদিক বৈঠকও করতে হবে। মাঠে গিয়ে ম্যাচ রেফারি চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা না করা পর্যন্ত ভারতীয় দলকে অপেক্ষা করতে হবে। যদি পাকিস্তান না খেলে এবং সেই সুযোগে ভারতও মাঠে না যাওয়ার সিদ্ধান্ত নেয়, তবে আইসিসি ম্যাচটিকে ‘পরিত্যক্ত’ হিসেবে ঘোষণা করতে পারে। সেক্ষেত্রে পয়েন্ট ভাগাভাগি হওয়ার সম্ভাবনা তৈরি হবে, যা ভারতের জন্য বড় ক্ষতি। এমনকি নিয়মভঙ্গের দায়ে ভারতীয় দলের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। তাই ২ পয়েন্ট নিশ্চিত করতে সূর্যকুমারদের কলম্বোর মাঠে নামা বাধ্যতামূলক। পাকিস্তান সরকার সমাজমাধ্যমে ম্যাচ বয়কটের কথা জানালেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনও পর্যন্ত আইসিসি-কে সরকারিভাবে কিছুই জানায়নি। ফলে আইসিসি এই ম্যাচটি নিয়ে এখনও কোনো চূড়ান্ত বিবৃতি দেয়নি। এমতাবস্থায় ভারত কোনো ঝুঁকি না নিয়ে আইসিসি-র সমস্ত প্রোটোকল মেনে চলার পথেই হাঁটছে। অর্থাৎ, প্রতিপক্ষ না থাকলেও মাঠের লড়াইয়ের জন্য তৈরি থাকতে হচ্ছে টিম ইন্ডিয়াকে।
2026 টি-টোয়েন্টি বিশ্বকাপঃ বয়কটের অনুমানের মধ্যে ভারত-পাকিস্তান মুখোমুখি
Uttarbanga Sambad•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Uttarbanga Sambad
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.