Achira News Logo
Achira News

2026 সালের নির্বাচনের আগে কংগ্রেসে যোগ দিলেন টিএমসি-র প্রবীণ নেতা খোকন মিয়া

Uttarbanga Sambad
2026 সালের নির্বাচনের আগে কংগ্রেসে যোগ দিলেন টিএমসি-র প্রবীণ নেতা খোকন মিয়া
Full News
Share:

কোচবিহার:নির্বাচনের(Election 2026)মুখে কোচবিহার(Cooch Behar)জেলা তৃণমূলে বড়সড় ভাঙন। শাসকদলের প্রতিষ্ঠা লগ্ন থেকে যুক্ত থাকা বলিষ্ঠ নেতা তথা প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ খোকন মিঞাঁ(Khokan Miya)শনিবার তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন। এদিন কোচবিহার জেলা কংগ্রেস কার্যালয়ে ধীরাজ কুমার সাহু ও প্রদীপকুমার বালমুচুর হাত থেকে দলীয় পতাকা তুলে নেন তিনি। যোগদানের আগে ও পরে বারবার কান্নায় ভেঙে পড়তে দেখা যায় এই প্রবীণ নেতাকে। ১৯৯৮ সাল থেকে তৃণমূলের ঝাণ্ডা ধরা খোকন মিঞাঁ ক্ষোভ উগরে দিয়ে বলেন, “তৃণমূল আর দল নেই, ওটা এখন কর্পোরেট সংস্থা হয়ে গিয়েছে। যারা ছেঁড়া জুতো পরে দেওয়াল লিখেছে, দলের জন্য মার খেয়েছে, আজ তাদের কোনও সম্মান নেই।” তাঁর দাবি, দলের পুরনো মুখ যেমন রবীন্দ্রনাথ ঘোষ, জীতেন বর্মণ বা বিনয়কৃষ্ণ বর্মণদের টিকিট না দিয়ে ভোটের এক ঘণ্টা আগে মাঠ থেকে খেলোয়াড় (নিশানা স্বপ্না বর্মণ) ধরে এনে প্রার্থী করা হচ্ছে। এই অপমান সহ্য করতে না পেরেই দীর্ঘ ২৮ বছরের সম্পর্ক ছিন্ন করার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তৃণমূলের যুব সভাপতি থেকে ব্লক সভাপতি এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষের মতো গুরুত্বপূর্ণ পদ সামলানো খোকন মিঞাঁর দলত্যাগ কোচবিহারে শাসক শিবিরের জন্য বড় ধাক্কা। রাজনৈতিক মহলে গুঞ্জন, কংগ্রেস তাঁকে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করতে পারে। খোকনের দলত্যাগ প্রসঙ্গে তৃণমূলের জেলা সহ-সভাপতি আব্দুল জলিল আহমেদ জানান, ক্ষোভ থাকতেই পারে, তবে তা দলে থেকে আলোচনা করা উচিত ছিল। অন্যদিকে জেলা চেয়ারম্যান গিরিন্দ্রনাথ বর্মণ খোকন মিঞাঁকে বলিষ্ঠ নেতা হিসেবে স্বীকার করলেও সবাইকে দলনেত্রীর সিদ্ধান্ত মেনে নেওয়ার অনুরোধ জানান। শুধু কোচবিহার নয়, প্রার্থী তালিকা ঘোষণার পর পুরুলিয়া থেকে পূর্ব মেদিনীপুর— সর্বত্রই তৃণমূল ও বিজেপির অন্দরে টিকিট নিয়ে অসন্তোষ ও দলবদলের হিড়িক দেখা যাচ্ছে।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Uttarbanga Sambad

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

2026 সালের নির্বাচনের আগে কংগ্রেসে যোগ দিলেন টিএমসি-র প্রবীণ নেতা খোকন মিয়া | Achira News