Achira News Logo
Achira News

2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে প্রচারে টিএমসি নেতারা

Uttarbanga Sambad
2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে প্রচারে টিএমসি নেতারা
Full News
Share:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:ভোটের বাদ্যি বেজে উঠেছে বাংলায়। হাতে গোনা আর মাত্র একটা মাস, তারপরই গণতন্ত্রের উৎসবে সামিল হবেন বঙ্গবাসী। আগামী ২৩ এপ্রিল রাজ্যের ১৫২ টি আসনে প্রথম দফায় বিধানসভা ভোট(West Bengal Assembly Election 2026)। এই নির্বাচনের ঠিক একমাস আগে থেকেই ঝোড়ো প্রচারে নামছে রাজ্যের শাসক দল(TMC)। বিজেপিকে রুখতে এবং দলের মনোবল বাড়াতে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব ময়দানে নামছেন। সূত্রের খবর অনুযায়ী, রাজ্যের দুই প্রান্ত থেকেই প্রচারে ঝাঁপিয়ে পড়ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। আগামী মঙ্গলবার, ২৪ মার্চ উত্তরবঙ্গ থেকে প্রচার অভিযান শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন তিনি আলিপুরদুয়ার(Alipurduar)প্যারেড গ্রাউন্ডে একটি জনসভা করবেন। জানা যাচ্ছে, সেদিন আরও দুটি সভা করার কথা তাঁর – মাটিগাড়া ও ময়নাগুড়ি। একই দিনে দক্ষিণবঙ্গেও প্রচার শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় তাঁর প্রথম জনসভাটি অনুষ্ঠিত হতে পারে। এই প্রচার অভিযানের মাধ্যমে তৃণমূল কংগ্রেস রাজ্যের প্রতিটি কোণায় নিজেদের বার্তা পৌঁছাতে এবং বিজেপির মোকাবিলা করতে প্রস্তুত হচ্ছে। সূত্রের খবর, রবিবার নিজের কেন্দ্র ভবানীপুরে কর্মীসভা শেষ করেই সরাসরি উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৩ এপ্রিল উত্তরবঙ্গের সবকটি জেলায় নির্বাচন, তাই হাতে মাসখানেক সময় রেখেই জোরকদমে প্রচারে নামছেন তিনি। আগামী মঙ্গলবার একই দিনে তিনটি বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করার কথা রয়েছে তৃণমূল সুপ্রিমোর। রাজনৈতিক মহলের মতে, উত্তরবঙ্গের কিছু এলাকা এখনও বিজেপির শক্ত ঘাঁটি হলেও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর সেখানে ঘাসফুল শিবির নিজেদের জমি অনেকটাই পুনরুদ্ধার করেছে। সেই ধারা বজায় রেখে বিজেপিকে ধরাশায়ী করতে এবার খোদ নেত্রীই ময়দানে ঝাঁপিয়ে পড়ছেন। অন্যদিকে, দক্ষিণবঙ্গ থেকে প্রচারের ঝড় তুলবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২৪ মার্চ দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় জনসভার মধ্য দিয়ে তাঁর প্রচার শুরু হচ্ছে। পরদিন, ২৫ মার্চ মেদিনীপুর ও নন্দীগ্রামে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। ওইদিন প্রথমে দাসপুর, তারপর কেশিয়াড়ি ও নারায়ণগড়ে প্রার্থীদের সমর্থনে প্রচার সেরে নন্দীগ্রামে কর্মিসভা করবেন তিনি। উল্লেখ্য, নন্দীগ্রামে এবার লড়াই সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল প্রার্থী পবিত্র করের, যিনি সম্প্রতি অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন। একুশের বিধানসভা নির্বাচনের উপকেন্দ্র নন্দীগ্রামের এই হাইভোল্টেজ লড়াইয়ে বিশেষ নজর দিচ্ছেন অভিষেক। এছাড়াও উত্তরবঙ্গের জন্যও পৃথক প্রচারসূচি তৈরি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, আগামী ২৬, ২৮ এবং ৩১ মার্চ উত্তরের মোট নয়টি বিধানসভা কেন্দ্রে জনসভা ও রোড-শো করবেন তিনি। সব মিলিয়ে গোটা মাস জুড়েই রাজ্যজুড়ে ব্যাপক জনসংযোগে নামছেন তৃণমূলের এই শীর্ষ নেতৃত্ব।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Uttarbanga Sambad

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে প্রচারে টিএমসি নেতারা | Achira News