জানুয়ারির শেষদিনে বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেতা অনুজয় চট্টোপাধ্যায়। নাট্যকর্মী দেবারতি চক্রবর্তীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিনি। বিয়ের খবর ঘুণাক্ষরেও টের পেতে দেননি অনুজয়। নিজেই রবিবাসরীয় সকালে এই সুখবর দিলেন। সমাজমাধ্যমে বিয়ের সকালের ছবি ভাগ করেছেন অনুজয়। পাশে দেখা যাচ্ছে দেবারতিকেও। দু'জনের মুখেই হাসি। এই ছবি ভাগ করে নিয়ে অনুজয় লিখেছেন, 'সন্ধের ছবি এখনও পাইনি, তাই সকালের ছবি দিয়েই বলে যাই। আমি আর দেবারতি একটু বিয়ে করলাম।' তাঁদের এই ছবিতে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন টলি তারকা থেকে অনুরাগীরা। জানা যাচ্ছে অনুজয়-দেবারতির আলাপ নাটকের মঞ্চ থেকেই। তারপর বন্ধুত্ব আর সেই বন্ধুত্ব পরিণতি পায় প্রথমে প্রেম আর এখন বিয়েতে। এখন ছবি থেকে সিরিজের দুনিয়ায় পরিচিত মুখ অনুজয়। বিভিন্ন চরিত্রে বারবার দর্শকের মন কেড়েছেন তিনি। তাঁর অভিনয় সমালোচক মহলেও দারুণ প্রশংসিত হয়েছে। অনুজয়কে দর্শক ওটিটি থেকে বড়পর্দায় দেখে প্রশংসায় ভরিয়েছেন। হইচই-এর থ্রিলার সিরিজ 'কালরাত্রী ২'-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। এছাড়াও এখন তাঁকে দেখা গিয়েছে সদ্য মুক্তি পাওয়া সিরিজ 'নিকষছায়া ২'-এ। বড়পর্দায় মুক্তি পেয়েছে চন্দ্রাশিস রায়ের পরিচালনায় 'বিজয়নগরের হীরে'। কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির এই নতুন ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা গিয়েছিল অনুজয়কে। প্রতিটা চরিত্রকে নতুনভাবেই পরিবেশন করেন অনুজয়। তবে এই চরিত্রটা যেন সত্যিই ছকভাঙা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে এই থ্রিলারে বরাবরের মতো সঙ্গী 'সন্তু'র ভূমিকায় দেখা গিয়েছে অভিনেতা আরিয়ান ভৌমিককে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে পূষণ দাশগুপ্ত, শ্রেয়া ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য ও রাজনন্দিনী পালকে। জানা যাচ্ছে, ঘরোয়া আয়োজনেই বিয়ে সেরেছেন অনুজয় ও দেবারতি। ছিমছাম বিয়ের মুহূর্তের ছবি যদিও এখনও পর্যন্ত সামনে আসেনি। তবে নতুন জীবনের শুরুটা যে একান্তেই উদযাপন করেছেন তাঁরা, তা বোঝাই যাচ্ছে।
অন্তরঙ্গ অনুষ্ঠানে থিয়েটার শিল্পী দেবরতি চক্রবর্তীকে বিয়ে করলেন অনুজ চ্যাটার্জি
AajKaal News•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: AajKaal News
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.