Achira News Logo
Achira News

অসম বিধানসভা নির্বাচনে 88 জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করল বিজেপি।

Ganashakti Patrika
অসম বিধানসভা নির্বাচনে 88 জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করল বিজেপি।
Full News
Share:

আসন্ন আসাম বিধানসভা নির্বাচনের জন্য বৃহস্পতিবার ৮৮ জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এই তালিকায় প্রত্যাশামতোই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে তার পুরনো কেন্দ্র জালুকবাড়ি থেকেই ফের প্রার্থী করা হয়েছে।জোরহাট বিধানসভা কেন্দ্রে প্রদেশ কংগ্রেসর সভাপতি গৌরব গগৈয়ের বিরুদ্ধে বিদায়ী বিজেপি সাংসদ হীতেন্দ্র নাথ গোস্বামীকে প্রার্থী করেছে পদ্মশিবির। অন্যদিকে, সম্প্রতি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া দুই নেতা প্রদ্যুৎ বরদলুই এবং ভূপেন বোরাকে যথাক্রমে দিসপুর এবং বিহপুরিয়া থেকে টিকিট দেওয়া হয়েছে।বেশ কয়েকজন ক্যাবিনেট মন্ত্রী নিজেদের পুরনো কেন্দ্র থেকেই ফের লড়ছেন। অজন্তা নেওগ লড়ছেন গোলাঘাট কেন্দ্র থেকে, শিক্ষামন্ত্রী রনোজ পেগু ধেমাজি – এসটি কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন, রূপেশ গোয়ালা ডুমডুমা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন, বিনাল বোরা টিংখং কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন, পীযূষ হাজারিকা জাগিরোড কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন, জয়ন্ত মল্ল বড়ুয়া নলবাড়ি কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন, অশোক সিংঘল ঢেকিয়াজুলি কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন, কৃষ্ণেন্দু পাল পাথারকান্দি কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন, কৌশিক রাই লক্ষ্মীপুর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন।দলের বেশ কয়েকজন শীর্ষ নেতার কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে রয়েছেন বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দৈমারি, যিনি পানেরি-র বদলে এবার তামুলপুর (এসটি) থেকে লড়বেন। মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি ধর্মপুরের বদলে তিহু থেকে এবং রঞ্জিত কুমার দাস পাঠারকুচি-র বদলে ভবানীপুর-সরভোগ কেন্দ্র থেকে লড়বেন।তবে টিকিট দেওয়া হয়নি ক্রীড়ামন্ত্রীকে। হাফলং (এসটি) কেন্দ্রের বিধায়ক তথা ক্রীড়ামন্ত্রী নন্দিতা গার্লোসাকে বাদ দিয়ে সেখানে রূপালী লাংথাসাকে প্রার্থী করেছে দল। একইভাবে বোকাজান (এসটি) কেন্দ্রে ডেপুটি স্পিকার নুমল মমিনকে সরিয়ে সূর্য রংফারকে টিকিট দেওয়া হয়েছে।বুধবার সন্ধ্যায় দলের সভাপতি নীতিন নবীনের সভাপতিত্বে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির (সিইসি) বৈঠকে প্রার্থীদের এই প্রথম তালিকাটি চূড়ান্ত করা হয়। এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ বিজেপির নির্বাচনী কমিটির অন্যান্য সদস্যরা। এছাড়াও ছিলেন বিজেপির অসম ইউনিটের প্রধান দিলীপ শইকিয়া এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।উল্লেখ্য, আগামী ৯ এপ্রিল অসমের ১২৬টি বিধানসভা আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ফলাফল ঘোষণা করা হবে ৪ মে।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Ganashakti Patrika

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

অসম বিধানসভা নির্বাচনে 88 জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করল বিজেপি। | Achira News