Achira News Logo
Achira News

আই. পি. এ. সি মামলার শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট

Bartaman Patrika
আই. পি. এ. সি মামলার শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট
Full News
Share:

দিল্লি, ৩ জানুয়ারি: আপাতত সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চে শুনানি ছিল আইপ্যাক মামলার। গতকাল এই বিষয়ে সুপ্রিম কোর্টে হলফনামাও জমা দিয়েছিল রাজ্য। আজ মামলাটি কোর্টে উঠলে প্রধান বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার ডিভিশন বেঞ্চে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি জানিয়ে দেন রাজ্য সরকার যেহেতু একদিন আগেই হলফনামা দাখিল করেছে সেহেতু সেই নথি বিস্তারিতভাবে পর্যালোচনার জন্য আরও কিছুটা সময় প্রয়োজন। পাশাপাশি শুনানি স্থগিত রাখার বিষয়ে রাজ্য সরকারের মতামতও জানতে চান বিচারপতিরা। রাজ্য সরকার সম্মতি জানালে মামলার শুনানি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় শীর্ষ আদালত। আগামী ১০ ফেব্রুয়ারি আইপ্যাক মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে বলে জানা গিয়েছে। এই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বিবাদী করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সঙ্গে রয়েছেন রাজীব কুমার-সহ রাজ্য পুলিস কর্তাদের একাংশও। যদিও কলকাতা হাইকোর্টে যখন একই মামলা রয়েছে, তখন সুপ্রিম কোর্টে ইডি এভাবে আবেদন করতে পারে না বলেই বক্তব্য জমা দিয়েছে রাজ্য সরকার।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Bartaman Patrika

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

আই. পি. এ. সি মামলার শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট | Achira News