২০২৬ সালেরIPLইতিমধ্যেই অর্ধেকের বেশি পথ পেরিয়ে এসেছে। কিন্তু মাঝপথে এসে ছবিটা যেন পুরো বদলে গিয়েছে। যে IPL-কে সব সময় উত্তেজনা, রোমাঞ্চ আর ভরপুর বিনোদনের জন্য চেনা হয়, সেই লিগ নিয়েই এখন উঠছে বড় প্রশ্ন— দর্শকরা কোথায় হারিয়ে গেল? টিভি রেটিং ক্রমশ কমছে, দর্শকসংখ্যাও আগের মতো নেই। শুধু তাই নয়, বিজ্ঞাপনদাতাদের আগ্রহতেও দেখা যাচ্ছে স্পষ্ট ভাটা। মাঠে খেলা চলছে ঠিকই, কিন্তু তার প্রভাব যেন আর আগের মতো ছুঁতে পারছে না দর্শকদের। ফলে এই মরশুমে IPL–এর জনপ্রিয়তা নিয়ে তৈরি হয়েছে নতুন করে উদ্বেগ, যা ভাবাচ্ছে ক্রিকেট মহলকে।প্রকাশিত তথ্য অনুযায়ী, IPL ২০২৬–এর টেলিভিশন রেটিং এ বার বেশ ভালোই কমেছে। প্রায় ১৮.৮ শতাংশ কমে আগের ৪.৫৭ থেকে এখন তা নেমে এসেছে ৩.৭১–এ। মানে, আগের মতো মানুষ আর টিভিতে IPL দেখছেন না— সেটাই পরিষ্কার। শুধু রেটিং নয়, দর্শকসংখ্যাতেও একই ছবি। গড়ে প্রায় ২৬ শতাংশ কম মানুষ ম্যাচ দেখছেন।আরও একটা বড় পরিবর্তন দেখা যাচ্ছে— IPL এখন আগের মতো এত মানুষের কাছে পৌঁছাতে পারছে না, সেই সংখ্যাটাও কমে গিয়েছে। আগে যেখানে প্রায় ১২.৪০ কোটি দর্শকের কাছে পৌঁছত IPL, এখন তা কমে দাঁড়িয়েছে ১১.৩৬ কোটিতে। সব মিলিয়ে ছবিটা খুব সহজ— এই মরশুমে IPL আগের মতো দর্শকদের টানতে পারছে না, আর তার প্রভাবই পড়ছে রেটিং ও জনপ্রিয়তায়।শুধু দর্শক নয়, বিজ্ঞাপনদাতাদের আগ্রহও অনেকটাই কমেছে। এই মরশুমে প্রায় ৩১ শতাংশ কমেছে বিজ্ঞাপনদাতার সংখ্যা। আগে যেখানে ৬৫–এর বেশি সংস্থা যুক্ত ছিল, এখন তা কমে ৪৫–এর কিছু বেশি। নতুন সংস্থার সংখ্যাও কম। এ বার মাত্র ২৪টি নতুন ব্র্যান্ড যুক্ত হয়েছে, বাকি ৪৪টি আগের মতোই রয়েছে। ফলে স্পষ্ট, ব্যবসায়িক দিক থেকেও IPL–এর আকর্ষণ কমেছে।IPL 2026 is seeing a clear drop in viewership numbers: TV ratings fall from 4.57 to 3.71 (down 18.8%), average viewership drops by 26%, and total reach declines from 123.96 million to 113.61 million (down 8.3%).Advertisers also reduce from 65+ to 45+ (down 31%), with 44 brands…pic.twitter.com/IYVusRqCfiএই পরিস্থিতির পেছনে একাধিক কারণ সামনে আসছে। অনেকের মতে, লিগের দীর্ঘ সময়সীমা দর্শকদের আগ্রহ কমিয়ে দিচ্ছে। এ ছাড়া সমতল পিচে বেশি রান উঠলেও, বল ও ব্যাটের সমান লড়াই না থাকায় উত্তেজনা কমছে। আরও একটি বড় কারণ হিসেবে উঠে আসছে ফ্যান্টাসি অ্যাপ বন্ধ হয়ে যাওয়া, যার ফলে অনেক দর্শকের আগ্রহ কমেছে। পাশাপাশি, এখন অনেকেই শুধু নিজের পছন্দের দলের ম্যাচই দেখছেন। এ ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ, যে টুর্নামেন্টে ভারত চ্যাম্পিয়ন হয়েছে, সেটি শেষ হওয়ার ঠিক পরেই শুরু হয়েছে IPL। যে কারণে সাধারণ মানুষের কাছে টি-টোয়েন্টি ক্রিকেট একঘেয়ে হয়ে উঠেছে। এই সব মিলিয়েই এই মরশুমে IPL–এর জনপ্রিয়তায় এই পতন এসেছে, এটা পরিষ্কার।
আইপিএল 2026-এ টিভি রেটিং এবং দর্শকদের সংখ্যা দ্রুত হ্রাস পেয়েছে
EI Samay•
Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: EI Samay
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.