২০২৫ সালে ODI বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছিল ভারতেরমহিলা ক্রিকেট দল। এ বার পাখির চোখ আসন্ন ICC টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১২ জুন থেকে ইংল্যান্ডে আসর বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। এই মেগা টুর্নামেন্টের জন্য শনিবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। প্রত্যাশা মতোই দলের ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হয়েছে হরমনপ্রীত কৌরকে। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন স্মৃতি মান্ধানা। বাংলার ক্রিকেটার রিচা ঘোষও রয়েছেন টিমে। আর কারা জায়গা পেলেন স্কোয়াডে?হরমনপ্রীত কৌর (ক্যাপ্টেন), স্মৃতি মান্ধানা (ভাইস ক্যাপ্টেন), শেফালি বর্মা, জেমাইমা রদ্রিগেজ, রিচা ঘোষ (উইকেটকিপার), ইয়াস্তিকা ভাটিয়া, ভারতী ফুলমালি, দীপ্তি শর্মা, শ্রী চরণী, রেণুকা ঠাকুর, ক্রান্তি গৌড়, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাতিল, অরুন্ধতী রেড্ডি, নন্দনী শর্মাThe wait is over! ⌛🚨 Presenting#TeamIndia’s squad for the ICC Women’s T20 World Cup 2026 🇮🇳Let's bring out the cheers for#WomenInBlue🤩#T20WorldCuppic.twitter.com/vZTGtqeTZLসম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ়ে নজর কেড়েছিলেন অলরাউন্ডার কাশভি গৌতম। তবে চোটের জন্য বিশ্বকাপের দলে জায়গা পাননি তিনি। চোটের জন্য ছিটকে গিয়েছেন আর এক তরুণী ক্রিকেটার আমনজ্যোৎ কৌর। একই কারণে দলে জায়গা পাননি পূজা বস্ত্রকর। তবে তাঁদের জায়গায় ভারতীয় দলের সুযোগ পেয়েছেন উইমেন্স প্রিমিয়ার লিগে (WPL) নজর কাড়া একাধিক ক্রিকেটার। তাঁদের কাছে এটা নিজেদের প্রমাণের সুযোগ।এই মরশুমের WPL-এ অভিষেকেই নজর কেড়েছেন নন্দনী শর্মা। ১০ ম্যাচে নিয়েছিলেন ১৭ উইকেট। গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে করেছিলেন হ্যাটট্রিকও। সেই ক্রিকেটার জায়গা পেয়েছেন ভারতের বিশ্বকাপের স্কোয়াডে। মূলত কাশভি গৌতমের বিকল্প হিসেবে ডাক পেয়েছেন তিনি। দলে সুযোগ পেয়েছেন ভারতী ফুলমালি। WPL-এ ১৪০ স্ট্রাইক রেটে রান করেছিলেন তিনি। তবে সুযোগ পাননি হার্লিন দেওল।একাধিক ক্রিকেটার চোট সারিয়ে কামব্যাক করেছেন ভারতের বিশ্বকাপের স্কোয়াডে। ব্যাকআপ ওপেনার ও কিপার হিসেবে ফিরেছেন ইয়াস্তিকা ভাটিয়া। স্পিন বিভাগে ভরসা জোগানোর জন্য কামব্যাক করেছেন শ্রেয়াঙ্কা পাতিল। এই মরশুমে RCB-র হয়ে ৯ ম্যাচে নিয়েছিলেন ১১ উইকেট। নজর থাকবে তাঁর দিকেও।
আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল ভারত
EI Samay•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: EI Samay
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.