উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:মুরগির কষা মাংস হোক কিংবা স্বাস্থ্যকর স্যালাড— বাঙালির রান্নাঘরে টমেটো ছাড়া যেন স্বাদ ঠিক জমে না। চাল, ডাল বা আলুর মতোই এটি আমাদের নিত্যপ্রয়োজনীয় তালিকার শীর্ষে। তবে যে টমেটোটি আপনি পরম তৃপ্তিতে খাচ্ছেন, তা কি সত্যিই পরিষ্কার? আপাতদৃষ্টিতে মসৃণ খোলসটি কলের জলে ধুলে ঝকঝকে মনে হলেও, এর আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রাণঘাতী রাসায়নিক ও কীটনাশক (Tomato Cleaning)। টমেটো চাষের সময় পোকামাকড় দমনে প্রচুর পরিমাণে কীটনাশক এবং ফলন বাড়াতে রাসায়নিক সার ব্যবহার করা হয়। যেহেতু টমেটোর খোলস অত্যন্ত পাতলা এবং নরম, তাই এই বিষাক্ত উপাদানগুলো খুব সহজেই ফলের ভেতরে প্রবেশ করে। বিশেষ করে স্যালাড বা ভর্তার ক্ষেত্রে, যেখানে টমেটো কাঁচা বা আধপোড়া খাওয়া হয়, সেখানে সরাসরি শরীরে বিষ ঢোকার ঝুঁকি থেকে যায়। মুক্তির উপায় কী? কেবল সাধারণ জলে ধুলে ধুলোবালি পরিষ্কার হলেও রাসায়নিকের অবশিষ্টাংশ দূর হয় না। এর সহজ সমাধান রয়েছে আপনার রান্নাঘরের একটি সাধারণ উপাদানেই— আর তা হল নুন। কীভাবে পরিষ্কার করবেন? প্রথমে একটি বড় পাত্রে টমেটো ডোবে এমন পরিমাণে জল নিন। প্রতি লিটার জলে ১ চা চামচ টেবিল সল্ট বা নুন দিয়ে ভালো করে গুলে নিন। এই মিশ্রণে টমেটোগুলো ১৫-২০ মিনিট ডুবিয়ে রাখুন। এতে খোসায় লেগে থাকা কীটনাশক আলগা হয়ে আসবে। সময় শেষে জল ফেলে দিয়ে পরিষ্কার কলের তলায় হাত দিয়ে ঘষে টমেটোগুলো ধুয়ে নিন। সামান্য এই সচেতনতা আপনার পরিবারকে ক্যানসার বা হজমের সমস্যার মতো জটিল রোগ থেকে রক্ষা করতে পারে। তাই আজ থেকেই রান্নার আগে নুন জলে টমেটো ভেজানোর অভ্যাস করুন।
আপনার টমেটোর পিছনে লুকানো বিপদঃ পরিষ্কার খাওয়ার আহ্বান
Uttarbanga Sambad•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Uttarbanga Sambad
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.