Achira News Logo
Achira News

আপনার সন্তানের চোখের পুষ্টিঃ স্বাস্থ্যকর দৃষ্টিশক্তির জন্য প্রয়োজনীয় খাবার

Uttarbanga Sambad
আপনার সন্তানের চোখের পুষ্টিঃ স্বাস্থ্যকর দৃষ্টিশক্তির জন্য প্রয়োজনীয় খাবার
Full News
Share:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:গেম খেলা বা ভিডিও দেখার জন্যই হোক না কেন, স্ক্রিন টাইম বাড়ছে ছোটদেরও। আর যার ফলে এখন তাদের মধ্যেই দেখা দিতে শুরু করেছে চোখের সমস্যা। তাই সন্তানের চোখের যত্ন (Kids Eye Health) নিতে হলে অবশ্যই পাতে রাখতে কিছু খাবার। যা চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে। সেগুলি কী কী তা জেনে নিন। শাকপাতা সবুজ শাকপাতায় রয়েছে লুটেইন এবং জেক্সানথিন। যা অ্যান্টি-অক্সিড্যান্ট জুগিয়ে চোখের রেটিনার স্বাস্থ্য ভালো রাখে। মাছ যেকোনও মাছেই রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। যা রেটিনার স্বাস্থ্যের জন্য জরুরি। এছাড়া ছোট মাছও চোখের জন্য ভালো। এতে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ছাড়াও থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, প্রোটিন, ক্যালশিয়াম, জিঙ্ক, আয়রন, ফসফরাস এবং ভিটামিন ডি যা চোখের স্বাস্থ্যের জন্য ভালো। ডিম ডিমেও রয়েছে লুটেইন, জেক্সানথিন, ভিটামিন ই এবং ভিটামিন ডি। এই সবক’টি উপাদানই চোখের স্বাস্থ্যের জন্য উপকারী। গাজর এবং রাঙা আলু গাজর এবং রাঙা আলু এই দুই সবজিই বিটা-ক্যারোটিনে সমৃদ্ধ, যা শরীরে যাওয়ার পরে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়। ভিটামিন এ দৃষ্টিশক্তি উন্নত করার জন্য অতি জরুরি। বাদাম বাদামে রয়েছে ভিটামিন ই এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। সন্তানের সারা দিনের খাবারের তালিকায় এক মুঠো চিনেবাদাম বা আমন্ড রাখলে তা চোখ ভালো রাখতে সাহায্য করে। ভিটামিন সি যুক্ত ফল লেবু, আপেল, পেঁপে, পেয়ারার মতো ফলে রয়েছে ভিটামিন সি। যা চোখের রক্তনালীগুলি ভালো রাখে। চোখে রক্ত সঞ্চালনে সাহায্য করে।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Uttarbanga Sambad

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

আপনার সন্তানের চোখের পুষ্টিঃ স্বাস্থ্যকর দৃষ্টিশক্তির জন্য প্রয়োজনীয় খাবার | Achira News