‘রেশন কার্ড দেখবেন স্যর, নাকি ভোটার কার্ড? কোনটা লাগবে খালি বলুন।’ হাত জোড় করে হাসি হাসি মুখে দাঁড়িয়ে আব্দুল মালেক। তাঁর বুকে, পিঠে সেফটিপিন দিয়ে আটকানো বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড। কাঁধে আবার একটা বাঁক। তাতে জমির দলিল-সহ অন্য কাগজপত্র। SIR-এর শুনানিতে ডাক পড়েছিল। মঙ্গলবার মালদার কালিয়াচক-২ ব্লকের শুনানি কেন্দ্রে এ ভাবেই হাজির হলেন তিনি। আশপাশের লোকজন থ।আব্দুল হামিদপুরে থাকেন। পেশায় দিনমজুর। দিন আনি দিন খাইয়ের সংসারে SIR যেন উটকো ঝামেলা। ২৭ বছরের আব্দুলের কথায়, ‘খালি ডাকছে। একবার বলে, বাবার নাম ভুল আছে, একবার বলে পদবিতে গণ্ডগোল। এ ভাবে সহ্য করা যায়? কাগজপত্র নিয়ে ছুটোছুটি মানে একদিনের কাজ নষ্ট। রোজগার না হলে গরিব মানুষ খাবে কী?’ প্রশ্ন আব্দুলের।বাড়িতে যত নথিপত্র ছিল এ দিন সব টেনে বের করেছেন তিনি। তার পরে হয়ে উঠেছেন নথিপত্রের ফেরিওয়ালা। বুকে, পিঠে, জামার হাতায় একটা একটা করে নথি আটকেছেন সেফটিপিন দিয়ে। কিন্তু তাতেও সব কুলোয়নি। দুটো পিচবোর্ডের বাক্স নিয়ে, তাতেও ভরেছেন নথিপত্র। তার পরে বাঁকের মতো করে কাঁধে ঝুলিয়ে হাজির হয়েছেন শুনানি কেন্দ্রে।আব্দুলের নথিপিত্রের ফেরিওয়ালা অবতার দেখে আশপাশের লোকজন অবাক। এমন ব্যতিক্রমী দৃশ্য রোজ রোজ দেখা যায় না। আব্দুলের খবর শুনেই কালিয়াচক ২-এর BDO অফিসে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। শুনানি কেন্দ্রের আধিকারিকরাও এর-ওর মুখ চাওয়া-চাওয়ি করতে থাকেন। আব্দুল নির্বিকার। এই সব নথিপত্র ফাইলে আনা যেত না? কে যেন পাশ থেকে বলে ওঠেন। ঘাড় নাড়েন আব্দুল, ‘১৯৫০-এর পর থেকে যত নথিপত্র ছিল, সব এনেছি। ফাইলে ধরবে না।’বাড়ির দলিল, ইলেকট্রিক বিল, জমির পর্চা সব রয়েছে আব্দুলের বাঁকে। উদ্বিগ্ন মুখে বললেন, ‘কোনটা চেয়ে বসবে, বলা তো যায় না। তাই সব নিয়ে এসেছি।’ বাঁকে একটা ভারতের জাতীয় পতাকাও উড়ছে পতপত করে। আব্দুলের কথায়, ‘আমিও ভারতীয় নাগরিক। এ সব তারই প্রমাণ।’ আব্দুলের এহেন বেশে শোরগোল পড়ে গেলেও কোনও মন্তব্য করতে চাননি মালদার জেলাশাসক প্রীতি গোয়েল। তাঁর একটাই কথা, ‘কিছু বলব না।’
আব্দুলের পরিচয় সংকটঃ সামাজিক পরিচয় নিবন্ধনের সাথে একদিনের শ্রমিকের সংগ্রাম
EI Samay•
Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: EI Samay
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.