Achira News Logo
Achira News

আল-নাসেরের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে আল-রিয়াদের বিরুদ্ধে ম্যাচ বয়কট রোনালদোর

Uttarbanga Sambad
আল-নাসেরের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে আল-রিয়াদের বিরুদ্ধে ম্যাচ বয়কট রোনালদোর
Full News
Share:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃখেলার মাঠে তিনি রেকর্ড ভাঙার কারিগর, কিন্তু এবার তিনি রেকর্ড গড়লেন প্রতিবাদের। সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (PIF)-এর বিরুদ্ধে প্রতিবাদের পথে নামলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল নাসেরের প্রতি ক্রমাগত অবহেলার প্রতিবাদে আজ, ২ ফেব্রুয়ারি আল রিয়াধের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন এই পর্তুগিজ মহাতারকা। কেন খেপেছেন রোনাল্ডো?সৌদি ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা পিআইএফ-এর অধীনে রয়েছে দেশের প্রধান চারটি ক্লাব— আল হিলাল, আল ইত্তিহাদ, আল আহলি এবং আল নাসের। রোনাল্ডোর অভিযোগ, বাকি তিনটি ক্লাবের পেছনে যেভাবে জলের মতো অর্থ খরচ করা হচ্ছে, আল নাসেরের ক্ষেত্রে সেই তহবিলে অদৃশ্য এক লাগাম টেনে ধরা হয়েছে। চলতি মরসুমে যেখানে প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলো একাধিক বিশ্বমানের তারকাকে সই করিয়েছে, সেখানে আল নাসের কেবল একজন ফুটবলারকে নিয়ে সন্তুষ্ট থাকতে বাধ্য হয়েছে। রোনাল্ডোর মতে, এটি কোনও কাকতালীয় ঘটনা নয়, বরং আল নাসেরকে ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখার এক সুপরিকল্পিত ছক। যদিও ক্লাব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি, তবে পর্তুগালের এক নামী সংবাদমাধ্যম জানিয়েছে যে, রোনাল্ডো এই ম্যাচে খেলছেন না। প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এই জল্পনায় কার্যত সিলমোহর দিয়েছেন। তাঁর মতে, রোনাল্ডো সম্পূর্ণ ফিট থাকা সত্ত্বেও আজ মাঠে নামছেন না। আর এই ‘রহস্যময়’ অনুপস্থিতির একমাত্র কারণ হল ক্লাবের মালিকপক্ষের প্রতি তাঁর তীব্র অসন্তোষ। বড় কোনও সংঘাতের ইঙ্গিত?রোনাল্ডোর মতো একজন উচ্চাকাঙ্ক্ষী ফুটবলারের এই প্রতিবাদ কি কেবল একটি ম্যাচের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? নাকি সৌদি আরবের ক্রীড়া মহলে এটি বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত? ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন— প্রিয় তারকা কি তবে আল নাসেরে নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবছেন?

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Uttarbanga Sambad

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

আল-নাসেরের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে আল-রিয়াদের বিরুদ্ধে ম্যাচ বয়কট রোনালদোর | Achira News