Achira News Logo
Achira News

আল্লু অর্জুন'ধুরন্ধর 2'কে সোয়াগের সাথে একটি দেশাত্মবোধক চলচ্চিত্র হিসাবে প্রশংসা করেছেন

EI Samay
আল্লু অর্জুন'ধুরন্ধর 2'কে সোয়াগের সাথে একটি দেশাত্মবোধক চলচ্চিত্র হিসাবে প্রশংসা করেছেন
Full News
Share:

বক্স অফিসে ঝোড়ো ইনিংস শুরু করার পর এ বার সহকর্মীদের প্রশংসায় ভাসছে‘ধুরন্ধর ২’। বুধবার সন্ধ্যায় ছবিটির স্পেশ্যাল প্রিভিউ দেখার পরেই সোশ্যাল মিডিয়ায় ছবিটি সম্বন্ধে তাঁর মতামত ভাগ করেছেন অল্লু অর্জুন। ছবিতে দেশপ্রেম আর সোয়্যাগ-এর যে মেলবন্ধন পরিচালক আদিত্য ধর দেখিয়েছেন, তাতেই মজেছেন এই দক্ষিণী মহাতারকা।নিজের পোস্টে অল্লু অর্জুন রণবীর সিংকে ‘ব্রিলিয়ান্ট’ ও ‘ভার্সাটাইল’ অভিনেতা বলেও উল্লেখ করেছেন। পাশাপাশি পরিচালক আদিত্য ধরের প্রশংসা করে তিনি লিখেছেন, ‘আদিত্য বল একেবারে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন। আর মাধবন-সহ বাকি অভিনেতারাও দুর্দান্ত কাজ করেছেন। ছবিটির টেকনিক্যাল দিক এবং এর ‘ইন্টারন্যাশনাল সোয়্যাগ’ উপভোগ করার মতো।’Just Watched#Dhurandhar2⁰Patriotism with swag 🇮🇳A film that will make every patriot proud 🇮🇳⁰Many clap-trapping moments 👏🏽BLAST! 💥Congratulations to the entire team.⁰Fine performances by@ActorMadhavangaru & all actors . Technical brilliance .So proud to have a…অল্লু অর্জুনের এই প্রশংসায় আপ্লুত আর মাধবন। এক্স হ্যান্ডল-এ পালটা জবাবে তিনি লিখেছেন, ‘তোমার মতো একজনের কাছ থেকে এই প্রশংসা পাওয়া আমার কাছে অনেক বড় ব্যাপার। আমি তোমার সব ছবি মন দিয়ে দেখি এবং তোমার অভিনয়ের গুণমুগ্ধ। আমার কেরিয়ারের এই সন্ধিক্ষণে তোমার এই রিভিউ আমার কাছে সত্যিই স্পেশ্যাল।’

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: EI Samay

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

আল্লু অর্জুন'ধুরন্ধর 2'কে সোয়াগের সাথে একটি দেশাত্মবোধক চলচ্চিত্র হিসাবে প্রশংসা করেছেন | Achira News