বিশ্ব মঞ্চে বাঙালির সেরা স্বীকৃতি। আন্তর্জাতিক স্তরে খড়্গপুর আইআইটির ছাত্র অর্চিষ্মান নন্দীর সাফল্য অর্জন। ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জ’-এ অংশগ্রহণ করে তিনি বিশ্বের প্রথম সারির সফল প্রতিযোগীদের মধ্যে অর্থাৎ টপ এক শতাংশের জায়গা করে নিয়েছেন। স্বাভাবিকভাবেই অর্চিষ্মানের এই সাফল্যে আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষ অত্যন্ত গর্বিত। প্রতিষ্ঠানের ডিরেক্টর সুমন চক্রবর্তী তাঁকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন। খড়্গপুরের বারবেটিয়ার বাসিন্দা অর্চিষ্মান ছোট থেকেই পড়াশোনায় মেধাবী ছিলেন। মাধ্যমিক পর্যায়ে আইসিএসসি বোর্ডে তিনি দেশজুড়ে পঞ্চম স্থান অধিকার করেন এবং উচ্চ মাধ্যমিকে সিবিএসই বোর্ডে দশম হন। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় শতভাগ পার্সেন্টাইল অর্জনের পাশাপাশি অ্যাডভান্সড পরীক্ষায় ৪৭৭ র্যাঙ্ক পান। এরপর তিনি আইআইটি খড়্গপুরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা শুরু করেন। বর্তমানে তিনি বিটেকের দ্বিতীয় সেমেস্টারের ছাত্র। অর্চিষ্মান জানিয়েছেন, জয়েন্ট পরীক্ষার পরই তিনি এই আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় অংশ নেন এবং ধাপে ধাপে তিনটি স্তর সফলভাবে অতিক্রম করেন। তাঁর এই কৃতিত্বে পরিবারও অত্যন্ত আনন্দিত। বাবা মিঠুন নন্দী ও মা অনিন্দিতা মাইতি নন্দী ছেলের এই অর্জনে গর্ব প্রকাশ করেছেন। অর্চিষ্মানও জানিয়েছেন, বিশ্বসেরাদের তালিকায় জায়গা করে নিতে পেরে তিনি ভীষণ খুশি।
ইন্টারন্যাশনাল ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জে 1 শতাংশ র্যাঙ্কিং পেয়েছে আই. আই. টি খড়গপুর-এর ছাত্র আর্চিসম্যান নন্দী।
Dainik Statesman•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Dainik Statesman
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.