Achira News Logo
Achira News

উত্তরপাড়া নির্বাচনী প্রচারের সময় কোন্নগরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।

Uttarbanga Sambad
উত্তরপাড়া নির্বাচনী প্রচারের সময় কোন্নগরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।
Full News
Share:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:ইদের সকালে কোন্নগরে সৌজন্য বিনিময়ের মধ্যেই শুরু হলো রাজনৈতিক বাকযুদ্ধ। শনিবার সকালে উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী তথা নিজের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে বেরিয়েছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়(Kalyan Banerjee)। সেখানে বাম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের(Minakshi Mukherjee)সঙ্গে দেখা হলে দু’জনের মধ্যে সৌজন্য বিনিময় হলেও, পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আক্রমণাত্মক মেজাজে ধরা দিলেন কল্যাণ। মীনাক্ষী মুখোপাধ্যায়কে নাম না করে ‘পরিযায়ী প্রার্থী’ বলে বিঁধলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘একবার এখানে দাঁড়াচ্ছে, একবার ওখানে দাঁড়াচ্ছে এবং হারছে। এবার উত্তরপাড়ায় হারলে পরের বারের জন্য আগেভাগেই জায়গা ঠিক করে রাখুন।’ বাম আমলের ৩৪ বছরের সমালোচনা করে তিনি আরও বলেন যে, সিপিএমের আর মুখ দেখানোর জায়গা নেই। এখনও উত্তরপাড়ায়(Uttarpara Assembly Election)বিজেপি প্রার্থীর নাম ঘোষণা না হওয়া নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি কল্যাণপুত্র শীর্ষণ্য। তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তোপ দাগেন নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন(ECI)নির্দিষ্ট রাজনৈতিক দলের নির্দেশে অগণতান্ত্রিকভাবে কাজ করছে এবং সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আঘাত করছে। নির্বাচন কমিশনারকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, “আমি জ্ঞানেশ কুমারকে ইনভাইট করছি আপনি উত্তরপাড়ার প্রার্থী হন, আপনাকেও হারিয়ে দেব।” তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় অবশ্য বিষয়টিকে ব্যক্তিগত লড়াই হিসেবে দেখতে নারাজ। মীনাক্ষীর সঙ্গে কুশল বিনিময়ের পর তিনি জানান, “ইদের দিনে শুভেচ্ছা জানাতে এসেছিলাম। এটা ব্যক্তিগত লড়াই নয়, লড়াইটা আসলে মতাদর্শের।”

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Uttarbanga Sambad

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

উত্তরপাড়া নির্বাচনী প্রচারের সময় কোন্নগরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। | Achira News