উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:রাজ্যে সেই কনকনে শীত আর নেই। শুধুমাত্র ভোর এবং রাতের দিকেই টের পাওয়া যাচ্ছে শীতের আমেজ। বেলা কিছুটা বাড়লেই অনুভূত হচ্ছে গরম। আগামী কয়েকদিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া। জেনে নিন (Weather Update)। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে অব্যাহত থাকবে কুয়াশার দাপট। আগামী ৪-৫ দিন সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা যাবে ভোরের দিকে। তবে দার্জিলিং জেলায় মঙ্গলবার কুয়াশার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এতে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম থাকলেও রাতে শীতের শিরশিরানি অনুভূত হবে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের (South Bengal) ক্ষেত্রে আবহাওয়ার মেজাজ কিছুটা ভিন্ন। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, তবে তাপমাত্রার পারদ সামান্য ওঠানামা করতে পারে। পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমে শীতের দাপট এখনও বেশ খানিকটা বজায় থাকবে।
উত্তরবঙ্গে কুয়াশা অব্যাহত, অন্যত্র তাপমাত্রা বৃদ্ধি
Uttarbanga Sambad•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Uttarbanga Sambad
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.