উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃচৈত্রের শুরু থেকেই উত্তরবঙ্গ জুড়ে অকাল বৃষ্টির দাপট চলছে(North Bengal Weather Update)। কখনও ঝোড়ো হাওয়া, আবার কখনও শিলাবৃষ্টি— সব মিলিয়ে পাহাড় থেকে সমতল, সর্বত্রই আবহাওয়ার খামখেয়ালিপনা অব্যাহত। আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা আরও বাড়তে পারে। দার্জিলিং থেকে মালদহ— সর্বত্রই শনিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির এই স্পেল জারি থাকবে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে চরম সতর্কতা আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের সবকটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর এবং মালদহে আগামী শনিবার পর্যন্ত দফায় দফায় ঝড়-বৃষ্টি চলবে। শুক্রবার থেকে দুর্যোগের মাত্রা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। বিশেষ করে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির (Hailstorm) সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের আবহাওয়া ও কালবৈশাখীর পূর্বাভাস কেবল উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গেও শুক্রবার থেকে বৃষ্টির দাপট বাড়বে। শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এই সময়ে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে রবিবার থেকে আবহাওয়া কিছুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির পরিমাণ কমতে পারে। কলকাতার আকাশ ও তাপমাত্রা বুধবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস এবং বুধবার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪.২ ডিগ্রির আশেপাশে। শুক্রবার থেকে কলকাতাতেও ঝড়-বৃষ্টির মাত্রা বাড়তে পারে। তিলোত্তমায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। এক নজরে উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি: চৈত্রের এই অকাল বৃষ্টিতে চা চাষ ও আম চাষের ক্ষতির আশঙ্কা করছেন উত্তরবঙ্গের কৃষকরা। আবহাওয়া পরিবর্তনের এই সময়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।
উত্তরবঙ্গের আবহাওয়ার হালনাগাদঃ অসময়ের বৃষ্টিপাতের তীব্রতা, সতর্কতা জারি
Uttarbanga Sambad•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Uttarbanga Sambad
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.