Achira News Logo
Achira News

এআই ডেটা সেন্টার প্রকল্পের জন্য তহবিল সংকটের মধ্যে ওরাকল ব্যাপক ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে

EI Samay
এআই ডেটা সেন্টার প্রকল্পের জন্য তহবিল সংকটের মধ্যে ওরাকল ব্যাপক ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে
Full News
Share:

বিশ্বের অন্যতম বড় টেক সংস্থা ওরাকল (Oracle) প্রায় ৩০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। সংস্থার AI ডেটা সেন্টার সম্প্রসারণের জন্য অর্থ জোগাড় করতেই এই পদক্ষেপ নেওয়া হতে পারে বলে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।CIO–র রিপোর্টে বলা হয়েছে, ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক TD Cowen-এর গবেষণার উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, ওরাকল প্রায় ২০ হাজার থেকে ৩০ হাজার কর্মীকে ছাঁটাই করতে পারে। একই সঙ্গে কিছু ব্যবসায়িক কার্যক্রম বিক্রি করার দিকেও এগোচ্ছে সংস্থাটি। কারণ মার্কিন ব্যাঙ্কগুলি ওরাকলের AI ডেটা সেন্টার প্রকল্পে অর্থায়ন থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে।TD Cowen জানিয়েছে, ‘ইক্যুইটি এবং ডেট– দুই ধরনের বিনিয়োগকারীরাই ওরাকলের এই বিশাল প্রকল্পের অর্থ জোগাড়ের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে।’ এর প্রভাব ইতিমধ্যেই গ্রাহক সম্পর্কেও পড়তে শুরু করেছে।এর আগে ওরাকল Sam Altman-এর OpenAI-এর জন্য ডেটা সেন্টার তৈরির বড় প্রকল্প হাতে নিয়েছিল। TD Cowen-এর মতে, এই প্রকল্পের সম্ভাব্য ব্যয় প্রায় ১৫৬ বিলিয়ন ডলার। কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলিতে একাধিক মার্কিন ব্যাঙ্ক ওরাকলকে ঋণ দিতে পিছিয়ে এসেছে। ফলে ডেটা সেন্টার সম্প্রসারণের পরিকল্পনা বাধার মুখে পড়েছে।এই ছাঁটাই কার্যকর হলে, তা ওরাকলের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় কর্মী সংকোচন হতে পারে। ২০২৫ সালের শেষ দিকে সংস্থাটি আগেই প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই করেছিল, যা ছিল ১.৬ বিলিয়ন ডলারের পুনর্গঠন পরিকল্পনার অংশ।উল্লেখ্য, ওরাকলের এই খবর এমন এক সময়ে সামনে এল, যখন কিছুদিন আগেই অ্যামাজ়ন AI পুনর্গঠনের অংশ হিসেবে প্রায় ১৬ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে। এতে স্পষ্ট, AI বিনিয়োগের চাপ বিশ্বজুড়ে বড় টেক সংস্থাগুলোর কর্মসংস্থানের উপর বড় প্রভাব ফেলছে।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: EI Samay

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

এআই ডেটা সেন্টার প্রকল্পের জন্য তহবিল সংকটের মধ্যে ওরাকল ব্যাপক ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে | Achira News