বিশ্বকাপ মঞ্চে ফের মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক যেটাই থাকুক না কেন ক্রীড়াক্ষেত্রে আয়োজকরা আয়ের জন্য দুই দলকে মুখোমুখি দাঁড় করায়। ক্রিকেটে সংখ্যাটা বেশি হলেও হকি অবশ্য পিছিয়ে নেই। এ বার FIH হকি বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান সম্প্রতি বিশ্বকাপের গ্রুপ বিন্যাস ঘোষণা করা হয়েছে। এ বারের হকি বিশ্বকাপ আয়োজিত হবে নেদারল্যান্ডস ও বেলজিয়ামে।আমস্টারডামের ওয়াগেনার স্টেডিয়ামে হবে এ বারের বিশ্বকাপে সবচেয়ে মেগা ম্যাচ। আন্তর্জাতিক হকি ফেডারেশন ঘোষণা করেছে ভারত রয়েছে গ্রুপ ডি-তে। এই গ্রুপে রয়েছে ইংল্যান্ড, পাকিস্তান ও ওয়েলস। পুল 'B'-তে জায়গা পেয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। সঙ্গে রয়েছে বেলজিয়াম, ফ্রান্স ও মালয়েশিয়ার মতো বড় দল। ভারতের সমস্ত ম্যাচ নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হবে এবং বুধবারের মধ্যে পুরো সূচি প্রকাশ করা হবে।পুল A: নেদারল্যান্ডস, আর্জেন্তিনা, নিউ জ়িল্যান্ড, জাপানপুল B: বেলজিয়াম, জার্মানি, ফ্রান্স, মালয়েশিয়াপুল C: অস্ট্রেলিয়া, স্পেন, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকাপুল D: ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, ওয়েলসশুধু পুরুষদের নয়, মহিলাদেরও হকি বিশ্বকাপের গ্রুপ বিন্যাস ঘোষণা করা হয়েছে। ভারতের মহিলা দল এই টুর্নামেন্টে গ্রুপ D-তে রয়েছে। একই গ্রুপে রয়েছে চিন, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ভারতের মহিলা দলের সব ম্যাচ আয়োজিত হবে নেদারল্যান্ডসে। মেয়েদের হকি বিশ্বকাপ চলবে ১৫ অগস্ট থেকে ৩০ অগস্ট পর্যন্ত।পুল A: নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, চিলি, জাপানপুল B: আর্জেন্তিনা, জার্মানি, আমেরিকা, স্কটল্যান্ডপুল C: বেলজিয়াম, স্পেন, নিউ জ়িল্যান্ড, আয়ারল্যান্ডপুল D: চিন, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা
এফআইএইচ হকি বিশ্বকাপে আবারও মুখোমুখি ভারত ও পাকিস্তান
EI Samay•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: EI Samay
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.