Achira News Logo
Achira News

এস. এ. এফ. এফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কাছে 2-0 গোলে হেরেছে ভারত অনূর্ধ্ব-17 মহিলা দল

Dainik Statesman
এস. এ. এফ. এফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কাছে 2-0 গোলে হেরেছে ভারত অনূর্ধ্ব-17 মহিলা দল
Full News
Share:

সোমবার নেপালের পোখরা রঙ্গশালা স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কাছে ০-২ গোলে হারল ভারতের অনূর্ধ্ব-১৭ মহিলা দল। মূলত, আসন্ন এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবে উচ্চতর বয়সভিত্তিক এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে ভারত। সেখানে প্রথম ম্যাচে নেপালকে ১-০ গোলে হারিয়েছিল তারা। সেই দলে এদিন দুটি পরিবর্তন আনেন নতুন কোচ পমেলা কন্টি। মিডফিল্ডে অনুষ্কা কুমারীর পরিবর্তে তিনি মাঠে নামান থান্ডামনি বাস্কেকে। অন্যদিকে স্ট্রাইকারে ভ্যালাইনা ফার্নান্দেজের পরিবর্তে শুরু করেন প্রীতিকা বর্মণ। খেলার শুরু থেকে বাংলাদেশের আক্রমণাত্মক ফুটবলের সামনে কিছুটা চাপে পরে যায় ভারতীয় দল। তবে, বেশ কিছু সহজ সুযোগ তারাও পেয়েছিল। তা থেকে গোল আসেনি। এলিজাবেথ লাকরার ফ্রি-কিক গোল পোস্টে ধাক্কা খেয়ে ফিরে আসে। বেশকিছু দারুন সেভ করেন বাংলাদেশের গোলরক্ষক মোস্তফা ইয়ারজান বেগম। পরবর্তিকালে, খেলার ২৯ মিনিট বাংলাদেশের হয়ে প্রথম গোলটি করে যান অর্পিতা বিশ্বাস। এরপর প্রথমার্ধের শেষলগ্নে আল্পি আক্তারের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার একটা চেষ্টা করেছিল ভারতের অনূর্ধ্ব-১৭ মহিলা দল। তাতে বিশেষ লাভ হয়নি। খেলার এই অর্ধে বেশ সংঘবদ্ধ ফুটবল উপহার দিল বাংলাদেশ। ফলে, কয়েকটা ভালো সুযোগ পেলেও তা থেকে কোনও গোল পরিশোধ করতে পারেনি পমেলা কন্টির দল। শেষপর্যন্ত ওই ২-০ গোলে হেরেই মাঠ ছাড়ে তারা। আগামী ৪ ফেব্রুয়ারি পরের ম্যাচে ভারতের প্রতিপক্ষ ভুটান।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Dainik Statesman

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

এস. এ. এফ. এফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কাছে 2-0 গোলে হেরেছে ভারত অনূর্ধ্ব-17 মহিলা দল | Achira News