Achira News Logo
Achira News

এসএসসি নিয়োগ কেলেঙ্কারি মামলায় ইডি-র সামনে হাজির অর্পিতা মুখার্জি

Uttarbanga Sambad
এসএসসি নিয়োগ কেলেঙ্কারি মামলায় ইডি-র সামনে হাজির অর্পিতা মুখার্জি
Full News
Share:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:এসএসসি(SSC)নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ED)-এর তলব মেনে বৃহস্পতিবার ইডি দপ্তরে হাজিরা দিলেন অর্পিতা মুখোপাধ্যায়(Arpita Mukherjee)। ২০২২ সালের জুলাই মাসে নগদ ৫০ কোটিরও বেশি টাকা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর, বর্তমানে জামিনে রয়েছেন তিনি। ইডি সূত্রের খবর, এসএসসি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অর্পিতাকে প্রথমে গত ১৭ মার্চ, মঙ্গলবার তলব করা হয়েছিল। কিন্তু সে দিন তিনি হাজিরা দেননি। এরপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে আবার বৃহস্পতিবার হাজিরার নির্দেশ দেয়। সেই মতো সকাল ১১টার সামান্য পরে তিনি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে(CGO Complex)পৌঁছান। অন্যদিকে, একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও তলব করেছিল ইডি। পার্থকে গত বুধবার ডাকা হয়েছিল, কিন্তু তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে উপস্থিত হননি। ইডি সূত্রে জানা গেছে, পার্থ চট্টোপাধ্যায়কে আবার আগামী ২০ মার্চ, শুক্রবার তলব করা হয়েছে। উল্লেখ্য, ২০২২ সালের জুলাই মাসে দীর্ঘ তল্লাশির পর অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে নগদ ৫০ কোটিরও বেশি টাকা উদ্ধার করেছিল ইডি। টাকা উদ্ধারের পর তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক নিয়োগ মামলায় গ্রেপ্তার হন পার্থও। ঘটনাক্রমে সিবিআইয়ের এসএসসি এবং প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেও পার্থকে গ্রেপ্তার দেখানো (শোন অ্যারেস্ট) হয়। তবে এসএসসি দুর্নীতি মামলায় এর আগে কখনও পার্থ কিংবা অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করেনি ইডি

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Uttarbanga Sambad

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

এসএসসি নিয়োগ কেলেঙ্কারি মামলায় ইডি-র সামনে হাজির অর্পিতা মুখার্জি | Achira News