Achira News Logo
Achira News

কোচের প্রস্থান ঘোষণার মধ্যে ইস্টবেঙ্গলের আইএসএল শিরোপা জয়ের আশা রয়ে গেছে

EI Samay
কোচের প্রস্থান ঘোষণার মধ্যে ইস্টবেঙ্গলের আইএসএল শিরোপা জয়ের আশা রয়ে গেছে
Full News
Share:

বহু বছর পরে ISL-এর খেতাবি দৌড়ে রয়েছে ইস্টবেঙ্গল। ভালো ছন্দে রয়েছেন পিভি বিষ্ণু, রশিদ, বিপিন সিংরা। তবে এর মাঝেই বড় ধাক্কা খেয়েছে লাল-হলুদ ব্রিগেড। রবিবার যুবভারতীতে সাংবাদিক বৈঠকে হেড কোচ অস্কার ব্রুজ়োঁ জানিয়ে দিয়েছেন চলতি মরশুমই শেষ। ISL শেষ হলেই দল ছাড়বেন তিনি। এমন আবহে ৫ মে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচে নামার আগে বড় ঘোষণা করল ইস্টবেঙ্গল। চাইলে প্লেয়ার ও কোচিং স্টাফরা অন্য দলে সুযোগ পাওয়ার বিষয়ে খোঁজ করতে পারেন, এমনই বার্তা দিল ইস্টবেঙ্গল। ইমামি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে এই নিয়ে। কেন এই সিদ্ধান্ত লাল-হলুদ ব্রিগেডের?ইমামি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ইমামি ইস্ট বেঙ্গল সব সময়ই পেশাদার কোচিং স্টাফ এবং প্লেয়ারদের নিয়ে দল গড়ে তোলার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। তবে ISL-এর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার বিষয়টি সবারই জানা। তাই ফুটবলের স্বার্থে আমাদের প্রধান অংশীদার, অর্থাৎ কোচ ও খেলোয়াড়দের কাছে সৎ থাকা সর্বাধিক গুরুত্বপূর্ণ। AIFF-এর থেকে ফুটবল মরশুম নিয়ে আনুষ্ঠানিক ক্যালেন্ডার না পাওয়া পর্যন্ত আমরা কোনও দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি দিতে পারছি না। এই পরিস্থিতিতে কোচ ও প্লেয়ারদের নিজেদের কেরিয়ারের স্বার্থে অন্য সুযোগ খোঁজার স্বাধীনতা রয়েছে।’তবে কঠিন সময়ে যখন সব ক্লাবই প্লেয়ার ও কোচিং স্টাফদের বেতন কমিয়েছিল এবং প্র্যাকটিসও বন্ধ ছিল, তখন ব্যতিক্রম ছিল ইস্টবেঙ্গল— বিবৃতিতে এমনটাই জানিয়েছে তারা। কোনও পে-কাট ছাড়াই সবাইকে পূর্ণ বেতন দিয়েছিল তারা, এমনটাই দাবি ক্লাবের। তাই এখন ISL জয়ই পাখির চোখ হলেও আগামী মরশুমের দল গঠন নিয়ে ভাবছে না ইমামি ইস্টবেঙ্গল।বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘AIFF-এর পক্ষ থেকে ক্যালেন্ডার প্রকাশিত হওয়ার পরে আমরা দল গঠনের পরবর্তী ধাপ শুরু করব। তখন সবার পারফর্ম্যান্স বিচার করে ক্লাবের স্বার্থে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। আশা করি, সব পক্ষের সহযোগিতায় ইতিবাচক দিকেই এগিয়ে যেতে পারব আমরা।’ এই বিবৃতি প্রকাশ্যে আসার পরেই জোর চর্চা চলছে ফুটবলপ্রেমী ও সমর্থকদের মধ্যে।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: EI Samay

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

কোচের প্রস্থান ঘোষণার মধ্যে ইস্টবেঙ্গলের আইএসএল শিরোপা জয়ের আশা রয়ে গেছে | Achira News