Achira News Logo
Achira News

কানাডায় ডাকাতি ও গুলি চালানোর ঘটনায় তিন ভারতীয় গ্রেফতার

Ananda Bazar
কানাডায় ডাকাতি ও গুলি চালানোর ঘটনায় তিন ভারতীয় গ্রেফতার
Full News
Share:

তোলাবাজিএবং গুলি চালানোর ঘটনায় কানাডায় এক নাবালক-সহ তিন ভারতীয়কে গ্রেফতার করল পুলিশ। রবিবারওই তিন জনকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। তাঁদের ছবিও প্রকাশ করা হয়েছেপুলিশের তরফে। ধৃতেরা হলেন, হরজ্যোত সিংহ, তনভীর সিংহ, দয়াজিৎ সিংহ। অস্ত্রআইনেতাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশসূত্রে খবর, শুক্রবার পর্যন্ত তাঁদের হেফাজতে রাখা হবে। ধৃতেরা যে হেতু বিদেশি,তাই এই মামলা কানাডা বর্ডার সার্ভিসের এজেন্সি (সিবিএসএ) তদন্ত করবে বলে জানিয়েছেপুলিশ। পুলিশ জানিয়েছে, ব্রিটিশ কলম্বিয়ার সারে শহরে পুলিশ যখন টহল দিচ্ছিল, সেইসময় খবর আসে সেখানকারই একটি বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। খবর পেয়েইঘটনাস্থলে যায় পুলিশ। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়।স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। তার পরই তিন জনকে শনাক্ত করা হয়। তারপরই তাঁদের খোঁজে তল্লাশি শুরু হয়। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতারকরে পুলিশ। এই প্রথম নয়, গত সপ্তাহেই দুই ভারতীয়কে তোলাবাজি এবং গুলি চালানোরঘটনায় গ্রেফতার করা হয়েছিল সারে থেকে।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Ananda Bazar

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

কানাডায় ডাকাতি ও গুলি চালানোর ঘটনায় তিন ভারতীয় গ্রেফতার | Achira News