Achira News Logo
Achira News

কয়লা পাচারের তদন্তের মধ্যে ভারতীয় কর্তৃপক্ষ বাংলায় বড় অভিযান চালিয়েছে

EI Samay
কয়লা পাচারের তদন্তের মধ্যে ভারতীয় কর্তৃপক্ষ বাংলায় বড় অভিযান চালিয়েছে
Full News
Share:

মঙ্গলবার সাতসকালে বাংলার একাধিক জায়গায় অভিযান ইডি-র। কয়লা পাচার মামলায় দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, জামুড়িয়া-সহ ৯ জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। এই মামলায় রাজ্য পুলিশের এক কর্মীর বাড়িতে হানা দিয়েছেন আধিকারিকরা। সূত্রের খবর, কয়লা পাচারের কালো টাকা হাওয়ালার মাধ্যমে কোনপথে পরিচালিত হতো, সেই খোঁজেই অভিযান ইডি-র। এ ছাড়া কয়লা পাচারে প্রোটেকশন মানি কারা নিত সেই বিষয়টির খোঁজেও চলছে অভিযান। এই মামলায় এর আগে কৃষ্ণ মুরারি কয়াল এবং নরেন্দ্র খরকার-সহ আট জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল সিজিও কমপ্লেক্সে।মঙ্গলবার সকালে দুর্গাপুর মহকুমার একাধিক জায়গায় হানা দেয় ইডি-র বিশেষ দল। জানা গিয়েছে, বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের দুর্গাপুরের অম্বুজা নগরীর বাড়িতেও হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। কয়েকদিন আগেই বুদবুদ থানায় পোস্টিং পেয়েছেন মনোরঞ্জন মণ্ডল। তবে এখনও চার্জ নেননি। তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা। গোটা বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। সিটি সেন্টার ফাঁড়ির অফিসার ইনচার্জ সুদীপ্ত বিশ্বাসও মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে পৌঁছে গিয়েছেন বলে খবর। উল্লেখ্য, বারাবনি থানার দায়িত্বে থাকাকালীন তিনি সাসপেন্ড হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও হয়।এ ছাড়া দুর্গাপুরে সেপকো টাউনশিপে বালির কারবারি প্রবীর দত্তর বাড়িতে এ দিন সকাল ছ'টা নাগাদ হানা দেন আধিকারিকরা। সিটি সেন্টার অঞ্চলে অম্বেডকর সরণির একটি বাড়িতেও হানা দিয়েছে। এ ছাড়া পান্ডবেশ্বর ও কাঁকসা থানার ১৯ নম্বর জাতীয় সড়কের বাইপাসের ধারেও একটি বাড়িতে চলছে ইডির অভিযান। এ ছাড়া পশ্চিম বর্ধমানের জামুড়িয়া বাজার সংলগ্ন পাঞ্জাবি মোড় এলাকায় ব্যবসায়ী রমেশ বনসলের বাড়িতেও গিয়েছেন ইডি আধিকারিকরা। তাঁর দুই পুত্র সুমিত বনসল এবং অমিত বনসলের বাড়িতেও তল্লাশি চলছে।অজয় নদ ও দামোদর নদ থেকে বালি উত্তোলন করে রাজ্যের বিভিন্ন জায়গায় সরবরাহ করে। সরকারি নিয়ম মেনে টেন্ডারে অংশ নিয়ে বৈধ বালি ঘাট থেকে বালি তোলার পাশাপাশি অভিযোগ একাধিক জায়গায় অবৈধ ভাবে বালি উত্তোলন করে পাচার করত। এছাড়া বালির চালান জালিয়াতি করার অভিযোগ উঠেছে এইসব বালি কারবারিদের বিরুদ্ধে। অভিযোগ বীরভূমের বালির চালান দিয়ে পশ্চিম বর্ধমান জেলায় বালি পাচার করত। এছাড়া একটা চালান দিয়ে একাধিকবার বালি পাচারের করত বলে অভিযোগ। এই ভাবে এইসব বালির কারবারিরা প্রচুর সম্পত্তি করেছে বলে অভিযোগ।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: EI Samay

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

কয়লা পাচারের তদন্তের মধ্যে ভারতীয় কর্তৃপক্ষ বাংলায় বড় অভিযান চালিয়েছে | Achira News