আইপিএল ক্রিকেটে ঘুরে দাঁড়ানোর জন্য কলকাতা নাইট রাইডার্স দলের ক্রিকেটাররা এই মুহূর্তে প্রতিপক্ষ দলের সঙ্গে লড়াই করার জন্য সবরকম চেষ্টা করে চলেছে। বিশেষ করে যে দলে রিঙ্কু সিং থাকেন, সেই দলের কাছে অবশ্যই ভরসা খেলা করে। গত দু’টি ম্যাচে কলকাতা দল যেভাবে লড়াকু ভূমিকা পালন করেছে, তাতে মনে করা হচ্ছে রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কঠিন লড়াই ছুঁড়ে দেবে। পাশাপাশি, শ্রীলঙ্কার মাথিশা পাথিরানাকে প্রথম একাদশে রাখা হবে বলে কলকাতা দলের পক্ষ থেকে জানা গিয়েছে। পাথিরানাকে এবারে মেগা নিলামে ১৮ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নেমে পাথিরানা চোট পেয়েছিলেন। তারপর থেকেই তিনি মাঠের বাইরে ছিলেন। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছ থেকে এনওসি পাওয়ার পরে পাথিরানা আবার কলকাতা নাইট রাইডার্স দলে ফিরে আসেন। গত ১৯ এপ্রিল কলকাতায় আসার পরে অনুশীলনে নেমেছিলেন। এমনকি লখনউ সফরের সময় তিনি দলের সঙ্গে ছিলেন। তবে, কেকেআরের হয়ে এখনও পর্যন্ত মাঠে নামা হয়নি। রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম একাদশে পাথিরানাকে দেখতে পাওয়া যাবে কিনা, এই প্রশ্নের উত্তরে টিম সাউদি বলেছেন, হ্যাঁ, আশা করা যেতেই পারে। দীর্ঘদিন বাদে পাথিরানা প্রথম একাদশে কলকাতা দলে খেলবেন। তবে, ম্যাচের আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অনুশীলনে দেখা গিয়েছে তিনি ভালো বল করছেন এবং দলকে এগিয়েও রাখতে পারবেন বলে মনে করা হচ্ছে। আইপিএল ক্রিকেটে দারুণ ছন্দে রয়েছেন ক্লাসেন। তাঁদের বিরুদ্ধে পাথিরানা কি চমক দিতে পারবেন? সাউদি বলেন, এর আগে ক্লাসেনকে তিনবার আউট করেএেছন পাথিরানা। তাই কোনওভাবেই তাঁকে নিয়ে কোনওরকম ভাবনা নেই তাঁর বোলিং নিয়ে। তবে এটা মনে রাখতে হবে, দলের ভারসাম্য গঠন ও বর্তমান পরিস্থিতি কেমন আছে? আইপিএলে বিদেশি খেলোয়াড়দের বদলে দল গঠনে কিছু পরিবর্তন আনতেই হয়। এই বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে। এর আগে পাথিরানা হায়দরাবাদের বিরুদ্ধে তিনটি ম্যাচ খেলেছেন এবং তিনটি উইকেট নিয়েছেন। তাই মানসিক দিক দিয়ে তিনি যেমন প্রস্তুত রয়েছেন, তেমনই আবার দল গঠনে কোচও সবকিছু নজর রাখবে।
কলকাতা নাইট রাইডার্স আইপিএল-এ রিংকু সিং ও মাথিশা পাথিরানার সঙ্গে ফিরে আসতে চায়।
Dainik Statesman•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Dainik Statesman
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.