Achira News Logo
Achira News

কলকাতা পুলিশ বোমা ও গুলিচালনার ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে; প্রধান অভিযুক্ত এখনও পলাতক

Ganashakti Patrika
কলকাতা পুলিশ বোমা ও গুলিচালনার ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে; প্রধান অভিযুক্ত এখনও পলাতক
Full News
Share:

গোলপার্কের পঞ্চাননতলা এলাকায় বোমা ও গুলি চালানোর ঘটনায় আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় মোট ১৪ জনকে গ্রেপ্তার করলেও মূল অভিযুক্ত এখনও অধরা। মূল অভিযুক্ত বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর খোঁজ চালাচ্ছে পুলিশ। যদিও এই ঘটনায় কাউকে জনকেও ছাড়া হবে না বলে জানিয়েছে কলকাতা পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার।মঙ্গলবার ভোররাতে তল্লাশি করে আরও ৪ জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। জানা গিয়েছে এই ৪ জনের মধ্যে ২জন কসবা থানা এলাকা ১জন আনন্দপুর থানা এলাকা ও একজন লেক থানা এলাকার বাসিন্দা। বাবলু শ ওরফে চিনি, ইন্দ্রজিৎ মাঝি ওরফে ছোটবাবু, জয়ন্ত নস্কর ওরফে সোনু ও দেবাশিস মন্ডল ওরফে ভুটু এই চার জনকে গুলি চালানো, বোমাবাজি, ধারালো অস্ত্র হাতে হামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে তদন্তকারীরা। যদিও মূল অভিযুক্ত সোনাপাপ্পু এখনও অধরা। তোর খোঁজে তল্লাশি চলছে।রবিবার রাতে রবীন্দ্র সরোবর থানা এলাকার গোলপার্কের পঞ্চাননতলার কাঁকুলিয়া রোড দুই গোষ্ঠীর বিবাদে উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় ব্যাবসায়ী বাপি হালদারের গোষ্ঠীর সাথে সোনা পাপ্পুর গোষ্ঠীর এলাকা দখল ঘিরে বিবাদ তৈরী হয়। স্থানীয়দের অভিযোগ ১৫০থেকে ২০০ জন দুষ্কৃতী মুখে রুমাল বেঁধে এলাকায় চড়াও হয়। চলে বোমাবাজি, গুলিবর্ষণ, ভাঙ্গচুর। পুলিশের গাড়িতের কাচও ভেঙে দেয় দুষ্কৃতীরা। আহত হয় বেশ কিছু জন। এই ঘটনায় পুলিশ তল্লাশি চালিয়ে আগেই ১০ জনকে গ্রেপ্তার করে। কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার সোমবার বলেন, "এই ঘটনায় কাউকে ছাড়া হবে না। ঘটনার পর থেকে তল্লাশি চলছে। যারা ঘটনা ঘটিয়েছে কাউকে ছাড়া হবে না।"

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Ganashakti Patrika

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

কলকাতা পুলিশ বোমা ও গুলিচালনার ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে; প্রধান অভিযুক্ত এখনও পলাতক | Achira News