Achira News Logo
Achira News

কলকাতার পঞ্চান্তলা এলাকায় হিংসাঃ রাতারাতি অভিযানের পর 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে

EI Samay
কলকাতার পঞ্চান্তলা এলাকায় হিংসাঃ রাতারাতি অভিযানের পর 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে
Full News
Share:

মাধ্যমিক শুরুর আগের রাতেই কলকাতায় চলল গুলি। দক্ষিণ কলকাতার গোলপার্ক-এর কাছে পঞ্চাননতলা এলাকা আচমকাই অগ্নিগর্ভ হয়ে ওঠে। ঘটনায় রাতভর অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় কাউকে ছাড়া হবে না বলে আশ্বাস দিয়েছে কলকাতা পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার।ধৃতরা হলেন ববি হেলা (২৮), অর্জুন মালিক (২৯), মুকেশ পাশওয়ান (৩২), গোপাল সরকার (২৯), অজয় হালদার (২৯), শেখ বাচ্চু (৩৮), সুজন হালদার (১৯) এবং সন্দীপ নস্কর (১৮)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’জন পঞ্চাননতলা এলাকার বাসিন্দা, দু’জন পিকনিক গার্ডেন্স এলাকার বাসিন্দা, দু’জন কাঁকুলিয়া ও তিন জন বোসপুকুর এলাকার বাসিন্দা।রবিবার সন্ধেয় দক্ষিণ কলকাতার গোলপার্কের কাছে পঞ্চাননতলার কাঁকুলিয়া রোডে পিকনিককে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুষ্কৃতীরা। দু’পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয় ওই এলাকা। উত্তেজনা চরমে উঠলে চলে গুলি। লাগাতার একে অন্যের উপর বোমাবাজি করতে থাকে দুই পক্ষ। ঘটনায় গুলিবিদ্ধ ১ ও আহত হয়েছেন ২ জন।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রবীন্দ্র সরোবর থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে হামলা চালানো হয় পুলিশের গাড়িতেও। ঘটনায় নিরাপত্তা নিয়ে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা।এই অশান্তির ঘটনায় উঠে আসছে এলাকার কুখ্যাত দুষ্কৃতীর নাম। খাস কলকাতায় দুষ্কৃতী তাণ্ডবে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। সোমবার মাধ্যমিক পরীক্ষার্থী শুভেচ্ছা জানাতে গিয়ে পঞ্চাননতলার আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে প্রশ্নের মুখে পড়েন কলকাতা পুলিশ কমিশনার সুপ্রতীম সরকার। তিনি বলেন, ‘কেউ ছাড় পাবে না। রবিবার সারারাত ধরে রেড হয়েছে। সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ১০ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।’ তবুও খাস কলকাতায় এমন দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় উঠছে প্রশ্ন।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: EI Samay

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

কলকাতার পঞ্চান্তলা এলাকায় হিংসাঃ রাতারাতি অভিযানের পর 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে | Achira News