এই সময়:কলকাতা–সহ দক্ষিণবঙ্গের বিস্তারিত এলাকার আবহাওয়ায় বড়সড় পরিবর্তন ঘটেছে সোমবার রাতের কালবৈশাখীর পরে। সে দিন কলকাতায় ১৭.৬ মিলিমিটার বৃষ্টি হয়, যা ভারতের মাপকাঠিতে ‘মাঝারি’। কিন্তু তার সঙ্গে কালবৈশাখী ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে দমকা বাতাসের প্রভাবে এই বড়সড় বদল। যার রেশ বজায় থাকল মঙ্গলবার সন্ধে পর্যন্ত। আলিপুর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, এ দিন ভোরে কলকাতার তাপমাত্রা ছিল ১৮.৪ ডিগ্রি (–৫.২)। ২৭ ফেব্রুয়ারির (১৮.৬ ডিগ্রি) পরে এই প্রথম শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নামল। আলিপুর জানিয়েছে, ঝড়–বৃষ্টির সৌজন্যে ২৪ ঘণ্টার ব্যবধানে রাতের তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি কমেছে। এমনকী, এ দিন সর্বোচ্চ তাপমাত্রাও (৩০.৬ ডিগ্রি) ছিল স্বাভাবিকের থেকে সাড়ে তিন ডিগ্রি নীচে।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ, বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বা বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুকনো থাকবে।কাল, বৃহস্পতিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলায় এবং দক্ষিণবঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলার কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রপাতের পূর্বাভাস রয়েছে।শুক্রবারও উত্তরবঙ্গের প্রতিটি জেলা এবং দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা থেকে মাঝারি বা বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা আছে। শনিবার উত্তরবঙ্গের বেশির ভাগ জায়গায় বজ্রপাত–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহবিদরা। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কালবৈশাখীর পর দক্ষিণবঙ্গের আবহাওয়ার নাটকীয় পরিবর্তন
EI Samay•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: EI Samay
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.