Achira News Logo
Achira News

চাঁদাবাজি সিন্ডিকেট চালানোর অভিযোগে অভিযুক্ত সিবিআই অফিসার ও মাহাণ্ডি কোলফিল্ডের আধিকারিক

Ananda Bazar
চাঁদাবাজি সিন্ডিকেট চালানোর অভিযোগে অভিযুক্ত সিবিআই অফিসার ও মাহাণ্ডি কোলফিল্ডের আধিকারিক
Full News
Share:

বেআইনিভাবে সুযোগ পাইয়ে দেওয়া এবং তোলাবাজির অভিযোগে সিবিআইয়ের হাতেই গ্রেফতার হলেন একসিবিআই আধিকারিক। অভিযুক্তের নাম প্রশান্ত কুমার পাল্লেই। তিনি সিবিআইয়েরঅ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টর। সারদা প্রসাদ শেঠী নামে মহনদী কোলফিল্ডস লিমিটেড সমস্থার এক আধিকারিকেরবিরুদ্ধে ঘুষ নেওয়ার মামলা রুজু হয়েছে। সূত্রের খবর, এই দু’জন মিলে তোলাবাজির একটিসিন্ডিকেট চালাতেন। শেঠীরবিরুদ্ধে অভিযোগ, বিভিন্ন পরবিহণকারী সংস্থার থেকে টাকা তুলতেন। এ ছাড়াও মাত্রাতিরিক্তকয়লা বহনে ছাড়পত্র দিতেন। কখনও উচ্চমানের কয়লাকে নিম্নমানের দেখিয়ে, কখনও আবারনিম্নমানের কয়লাকে উচ্চমানের শংসাপত্র দিয়ে সংশ্লিষ্ট পরিবহনকারী সংস্থারগুলির কাছথেকে টাকা তুলতেন। আর এক কাজে তাঁকে সহযোগিতা করতেন এএসআই প্রশান্ত। তাঁকে ঘুষদিয়ে এই দুর্নীতির চক্র চালাচ্ছিলেন শেঠী। সূত্রের খবর, এএসআই প্রশান্ত নিয়মিত ঘুষ নিতেন শেঠীর কাছ থেকে। আর তারপরিবর্তে বিভিন্ন তদন্তকারী এজেন্সিগুলির হাত থেকে রক্ষা করতেন। শুধু তা-ই নয়, অভিযোগ,শেঠীকে নিজের এলাকাতেও বদলি করিয়ে আনার কাজে সহযোগিতা করেছিলেন এএসআই প্রশান্ত। এইসিন্ডিকেটের খবর গোপন সূত্রে পায় সিবিআই। তার পরই শেঠী এবং এএসআইকে হাতেনাতে ধরারজন্য ফাঁদ পাতে তারা। অবশেষে গ্রেফতার হন এএসআই।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Ananda Bazar

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

চাঁদাবাজি সিন্ডিকেট চালানোর অভিযোগে অভিযুক্ত সিবিআই অফিসার ও মাহাণ্ডি কোলফিল্ডের আধিকারিক | Achira News