Achira News Logo
Achira News

চেম্বারে চিকিৎসক খুন, থানায় আত্মসমর্পণ খুনির

Ananda Bazar
চেম্বারে চিকিৎসক খুন, থানায় আত্মসমর্পণ খুনির
Full News
Share:

চেম্বারের মধ্যে খুন হলেন এক হাতুড়ে ডাক্তার। খুন করে চেম্বারথেকে বেরিয়ে সোজা থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন খুনি। মঙ্গলবার এ নিয়ে শোরগোলবর্ধমান শহরের বাদামতলা এলাকায়। পুলিশ সূত্রে খবর, রাজা ভৌমিক নামে এক মধ্যবয়সি দীর্ঘ দিনধরে চিকিৎসার কাজে যুক্ত। হাতুড়ে ডাক্তার হিসাবে পসার রয়েছে এলাকায়। বাদামতলাএলাকায় তাঁর চেম্বার। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ প্রতি দিনের মতোই চেম্বারেই ছিলেনরাজা। কিছুক্ষণ পর চেম্বারে ঢোকেন জীবন রুইদাস নামে এক যুবক। কাঁধের ব্যাগে নামিয়েএকটি কাটারি বার করেন তিনি। কিছু বুঝে ওঠার আগেই হাতুড়ে ডাক্তারকে এলোপাথাড়ি কোপমারেন তিনি। নিজের চেম্বারেই মারা যান ডাক্তার। এর পর সেখান থেকে বেরিয়ে খুনি হাজির হন বর্ধমান থানায়।পুলিশের কাছে তাঁর নির্ঘোষ, এইমাত্র একজনকে খুন করেছেন তিনি। অভিযুক্তকে নিয়েই বাদামতলায় হাতুড়ে ডাক্তারের চেম্বারে যায়পুলিশ। সেখান থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠানোহয়। চিকিৎসক রাজাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশকে জীবন জানিয়েছেন, মাসখানেক আগে ওই ডাক্তারের ভুলচিকিৎসার কারণে তাঁর ঠাকুমা মারা গিয়েছেন। তারই প্রতিশোধ নিয়েছেন তিনি। ইতিমধ্যে অভিযুক্তকেগ্রেফতার করেছে পুলিশ। মৃতের ভাইপো আকাশ ভৌমিক বলেন, ‘‘কাকার দুই সন্তান। প্রত্যেকদিনের মতো উনি সকাল ১০ টা নাগাদ চেম্বারেযান। বাড়িতে পুলিশ খবর দেয়, ওঁকে খুন করা হয়েছে। কী থেকে কী হল কিচ্ছু বুঝতেপারছি না।’’ পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায়বলেন,‘‘অভিযুক্ত খুন করে নিজেই থানায় আসেন। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদচলছে। খুনের কারণ কী, কবে থেকে পরিকল্পনা করেছে বা তাঁর কোনওমানসিক বিকার আছে কি না, সবটাই জানারচেষ্টা করছে পুলিশ।’’

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Ananda Bazar

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

চেম্বারে চিকিৎসক খুন, থানায় আত্মসমর্পণ খুনির | Achira News