বিরাট চমক আসছে জি বাংলার ধারাবাহিক 'কনে দেখা আলো'য়। কিছুদিন আগেই গল্পে দেখানো হয়েছিল বনলতা সুদেবকে মিথ্যে আত্মহত্যার গুঞ্জন ছড়াতে শেখায়। যাতে লাজু গ্রামে ফেরে, আর তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। বনলতা চেয়েছিল এভাবেই লাজুকে দূরে সরিয়ে অনুভবের কাছাকাছি আসবে। বনলতার প্ল্যান অনুযায়ী সুদেবও তাই-ই করে। কিন্তু এরপর ধারাবাহিকে আসছে বিরাট মোড়। ফাঁস হবে বনলতার কারসাজি। দেখা যাবে, সুদেবের শ্রাদ্ধের দিন তাকে একজন গ্রামের বাড়িতে নিয়ে আসে। সুদেবকে দেখে চমকে ওঠে বাড়ির সবাই। এদিন উপস্থিত ছিল বনলতা ও অনুভবও। সুদেব কেন এই কাজ করল? সবাই মিলে তাকে দোষ দিলে সে ভয় পেয়ে বনলতার সব কীর্তি ফাঁস করে দেয়। বনলতা নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইলেও লাজু তাকে বাধা দেয়। লাজু জানিয়ে দেয় সুদেবের সঙ্গে সে আর সংসার করবেই না। সুদেবের মা তাকে বলে যে, সিঁথিতে সিঁদুর যেন পড়ে। কিন্তু লাজু সেটাও নাকচ করে দেয়। লাজু জানায়, যে তার সঙ্গে এমন মিথ্যাচার করে তাকে সে কিছুতেই ক্ষমা করবে না। লাজু জানায়, সে কলকাতায় গিয়ে ডাক্তারি পড়াশোনা আবার শুরু করবে। লাজুর পাশে বরাবরের মতোই থাকে অনুভব। এবার কী হবে? বনলতাকে কী শাস্তি দেওয়ার জন্য ডিভোর্স দেবে অনুভব? লাজুর সঙ্গে এবার কি মিল হবে তার? সুদেবেরই বা কী হবে? উত্তরের অপেক্ষায় দর্শক। টিআরপিতে 'কনে দেখা আলো' এখন এক থেকে দশের মধ্যে থাকে। এই ধারাবাহিকের জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক। বনলতা, লাজু, সুদেব ও অনুভবের জীবনে নানা টানাপোড়েন দেখতে দারুণ পছন্দ করেন দর্শক। তাই এই মেগার প্রতিটা পর্ব নিয়েই চর্চা চলে নেটপাড়ায়।
জি বাংলার'কানে দেখা আলো'- তে মোড় আসে
AajKaal News•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: AajKaal News
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.