Achira News Logo
Achira News

জকোভিচকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতলেন আলকারাজ

Ananda Bazar
জকোভিচকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতলেন আলকারাজ
Full News
Share:

আত্মসমর্পণ করলেন না নোভাক জোকোভিচ।ফাইনালের আগে বলেছিলেন, “জানি, আলকারাজ় এই মুহূর্তে আমার থেকে অনেক ভাল খেলছে।তাই বলে কি সাদা পতাকা দেখিয়ে আত্মসমর্পণ করব? না। শেষ পয়েন্ট পর্যন্ত লড়ব।”লড়লেনও ২৪ গ্র্যান্ড স্ল্যামের মালিক। কিন্তু ২৫ নম্বরের অপেক্ষা আরও কিছুটাবাড়ল। নিজের সবচেয়ে প্রিয় কোর্ট (২৪ গ্র্যান্ড স্ল্যামের মধ্যে ১০টি অস্ট্রেলিয়ান ওপেন) আরও এক বার হতাশ করল জোকোভিচকে। হয়তো ৪৮ ঘণ্টার মধ্যে ইয়ানিক সিনার ও কার্লোস আলকারাজ়ের বিরুদ্ধে খেলারধকল সামলাতে পারলেন না ৩৮ বছরের জোকোভিচ। রবিবার রড লেভার এরিনায় ৩ ঘণ্টা ০২ মিনিটে চার সেটের লড়াইয়ে (২-৬, ৬-২, ৬-৩, ৭-৫) জোকোভিচকে হারিয়ে নিজের প্রথম অস্ট্রেলিয়ান ওপেনজিতলেন আলকারাজ়। কনিষ্ঠতম টেনিস খেলোয়াড় হিসাবে মাত্র ২২ বছর ২৭২ দিন বয়সে কেরিয়ার স্ল্যাম (চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়)হয়ে গেল তাঁর। ২০২৩ সালের ইউএস ওপেনে শেষ বারগ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন জোকোভিচ। পরের দু’বছরের আটটি গ্র্যান্ড স্ল্যামখেলেছেন। পাঁচ বার সেমিফাইনাল, এক বার কোয়ার্টার ফাইনাল ও এক বার তৃতীয় রাউন্ডথেকে বাদ পড়েছেন। এক বারই ফাইনালে উঠেছিলেন। ২০২৪ সালের উইম্বলডনে। সেখানেওআলকারাজ়ের কাছে হারতে হয়েছিল। এ বারও সেই আলকারাজ়ই তাঁর ২৫তম গ্র্যান্ডস্ল্যামের সামনে প্রাচীর হয়ে দাঁড়ালেন। গত বার ফরাসি ওপেন ও ইউএস ওপেনজিতেছিলেন আলকারাজ়। অর্থাৎ, গত মরসুমে যেখানে শেষ করেছিলেন, এই মরসুমের প্রথমগ্র্যান্ড স্ল্যামে সেখান থেকেই শুরু করলেন আলকারাজ়। মাত্র ২২ বছর বয়সে নিজেরসপ্তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন। টেনিসের ওপেন এরায় এত অল্প বয়সে এত গ্র্যান্ড স্ল্যামআর কেউ জিততে পারেনি। নিজের ‘গুরু’ রাফায়েল নাদালকেও টপকে গিয়েছেন আলকারাজ়। তিনিবুঝিয়ে দিচ্ছেন, সেরা ফর্মের আলকারাজ়কে হারানো শুধু কঠিন নয়, অসম্ভব। আগের ম্যাচে ৪ ঘণ্টা ৯ মিনিটেরলড়াইয়ে সিনারকে হারিয়েছিলেন জোকোভিচ। সেই ম্যাচে যেখানে শেষ করেছিলেন, সেখানথেকেই এই ম্যাচে শুরু করেন জোকোভিচ। প্রথম সার্ভিস বরাবর কোনও টেনিস ম্যাচেরসবচেয়ে গুরুত্বপূর্ণ গেম। ফাইনালে তার গুরুত্ব তো আরও বেশি। জোকোভিচ হাসতে হাসতে প্রথমগেম জেতেন। পরের দুই গেমেও সার্ভিস ধরে রাখেন দুই তারকা। আলকারাজ় সমস্যায় পড়েনচতুর্থ গেমে। পর পর দু’টি আনফোর্সড এরর করে নিজের সার্ভিস খোয়ান শীর্ষবাছাই তারকা।অষ্টম গেমে আবার সেই ছবি। সার্বিয়ার জোকোভিচের উইনারের সামনে অসহায় দেখাচ্ছিলস্পেনের আলকারাজ়কে। বাধ্য হয়ে ভুল করছিলেন তিনি। গায়ের জোরে খেলতে গিয়ে নিয়ন্ত্রণহারিয়ে ফেলছিলেন। দ্বিতীয় বার সার্ভিস হারিয়ে সেট হারেন আলকারাজ়। ফাইনালে এগিয়েযান জোকোভিচ। তবে আলকারাজ় যে ছাড়ার পাত্র নন,তা দ্বিতীয় সেটেই বুঝিয়ে দেন তিনি। দুই সেটের ফাঁকে যে সময় পেয়েছিলেন, সেখানেনিজের দলের সঙ্গে কথা বলেন আলকারাজ়। বুঝে ফেলেন, কোথায় ভুল করছেন। দ্বিতীয় সেটেরতৃতীয় গেমে জোকোভিচের সার্ভিস ভাঙেন আলকারাজ়। যে ভুল প্রথম সেটে আলকারাজ়করছিলেন, সেই একই ভুল দ্বিতীয় সেটে করেন নোভাক। বলা ভাল, আলকারাজ় তাঁকে করতেবাধ্য করেন। আলকারাজ় এমন একজন খেলোয়াড়, যিনি ছন্দ পেয়ে গেলে তাঁকে আটকানো কঠিন।রড লেভার এরিনায় সেটাই দেখলেন জোকোভিচ। সপ্তম গেমে আবার জোকোভিচের সার্ভিস ভাঙেনতিনি। তাতেই সেই সেটের ফয়সালা হয়ে যায়। অষ্টম গেমে নিজের সার্ভিস ধরে রেখে প্রথমসেটে ২-৬ হারের বদলা দ্বিতীয় সেটে ৬-২ জয়ে নেন আলকারাজ। খেলা যত গড়াবে তত ২২ বছরের আলকারাজ়েরসামনে ৩৮ বছরের জোকোভিচের যে দমে ঘাটতি হবে তা স্বাভাবিক। তৃতীয় সেটের পঞ্চম গেমেজোকোভিচকে সামান্য ক্লান্ত দেখায়। লম্বা র‌্যালি থেকে পয়েন্ট তোলা কঠিন হয়ে পড়ছিলতাঁর পক্ষে। পর পর দু’টি আনফোর্সড এরর করে সার্ভিস খোয়ান বিশ্বের চতুর্থ বাছাই।নবম গেমে পর পর তিনটি পয়েন্ট জিতে সেট জেতার সুযোগ এসে গিয়েছিল আলকারাজ়ের সামনে।কিন্তু হাল ছাড়েননি জোকোভিচ। তিনিও পর পর তিনটি পয়েন্ট জেতেন। প্রতি পয়েন্টেলড়াই চলছিল। এক বার আলকারাজ় ব্রেক পয়েন্ট পাচ্ছিলেন, তো পর ক্ষণেই তা বাঁচিয়েগেম জেতার সুযোগ পাচ্ছিলেন জোকোভিচ। ১০ মিনিট ধরে চলে সেই গেম। পর পর তিনটিআনফোর্সড এরর করে সেই গেম ও সেট হারেন জোকোভিচ। ম্যাচে টিকে থাকতে হলে চতুর্থ সেটজিততেই হত জোকোভিচকে। আলকারাজ়কে দেখে মনে হচ্ছিল, সবে খেলতে নেমেছেন। তাঁরসার্ভিস গেম জিততে বেশি ক্ষণ লাগছিল না। উল্টো দিকে জোকোভিচের সার্ভিস গেম চলছিলদীর্ঘ ক্ষণ ধরে। চতুর্থ সেটের দ্বিতীয় গেম চলে ১৩ মিনিট ধরে। কোনও রকমে মরিয়া হয়েলড়াই করছিলেন জোকোভিচ। সময় লাগলেও সার্ভিস খোয়াননি তিনি। ফলে খেলা সমানে সমানেচলছিল। দেখে মনে হচ্ছিল, এই সেট টাইব্রেকারে গড়াবে। কিন্তু নবম গেমে আলকারাজ়েরসার্ভিস ভাঙার সুযোগ পেয়ে যান জোকোভিচ। তা কাজে লাগাতে পারেননি তিনি। আনফোর্সডএররের খেসারত দিতে হয়। পর পর দু’টি পয়েন্ট তুলে নিয়ে সেই গেম বাঁচিয়ে নেনআলকারাজ়। দ্বাদশ গেমে ম্যাচ বাঁচানোর জন্যসার্ভিস করছিলেন জোকোভিচ। ম্যাচের সবচেয়ে কঠিন সময়। সেখানেই স্নায়ুর চাপ সামলাতেপারলেন না তিনি। এক বার নেটে মারলেন। এক বার আনফোর্সড এরর করে আলকারাজ়কে ব্রেকপয়েন্ট দিয়ে দিলেন। তাঁর শেষ শট লাইনের বাইরে গিয়ে পড়তেই কোর্টে শুয়ে পড়লেনআলকারাজ়। অধরা স্বপ্নপূরণের আনন্দ তাঁর চোখেমুখে। অন্য দিকে জোকোভিচ হতাশ। তিনিবুঝে গেলেন, ২৫তম গ্র্যান্ড স্ল্যামের জন্য আরও অপেক্ষা করতে হবে তাঁকে।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Ananda Bazar

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

জকোভিচকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতলেন আলকারাজ | Achira News