তিনি নাকি প্রবীণনাগরিকের দলে! চকচকে ত্বক, সুঠাম দেহ! ঝুলন্ত চামড়া খুঁজে বার করা মুশকিল। ৬২ বছরের জাভেদ জাফরি আজওযেন তাঁর যৌবন ধরে রেখেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর খাওয়াদাওয়া, যাপন সম্পর্কে জানতে চাওয়া হলেজাভেদপুত্র মীজ়ান জাফরি জানালেন, তাঁর বাবা সারা জীবন ধরে কেবল ঘরোয়া খাবারই খেয়ে চলেছেন। বাইরের খাবার নাকিছুঁয়েও দেখেন না। মীজ়ানের কথায়, ‘‘সারা জীবন বাবা যে এতনাচ, এত শরীরচর্চা ইত্যাদি করেছেন, এখন মিলছে তারই সুফল। সেই কারণেই আজ এত ফিট তিনি।’’ সকাল থেকে রাতপর্যন্ত সময় মেপে খাবার খান জাভেদ। তবে তা প্রাতরাশ, মধ্যাহ্নভোজন, নৈশভোজেভাগাভাগি করার দরকার পড়ে না। অল্প অল্প খেতে থাকলে তাঁর পেট ভরে যায়। কখন কী খানজাভেদ? সকালে ঘুম থেকে উঠেইএক গ্লাস গরম জল পান করেন জাফরি। তার পর এক বাটি ফল খেয়ে নেন। তাতে থাকেঅ্যাভোকাডো, পেঁপে, আপেল, ব্লুবেরি, কখনও কখনও কলা। তার পর খানিক ক্ষণেরবিরতির পর চারটি ডিম খান জাভেদ। তা সে সেদ্ধ হোক, বা অর্ধেক সেদ্ধ। কুসুম বাদ দিয়ে ডিমখাওয়ার ধারণায় বিশ্বাসী নন জাভেদ। সঙ্গে কখনও সখনও একখানি মোটা রাগি রুটি থাকে।সেদ্ধ ডিমের সঙ্গে রুটি খান না জাভেদ, অর্ধেক সেদ্ধ হলে থকথকে কুসুমে রুটি ভিজিয়ে খেতেপছন্দ করেন তিনি। খানিক পরে বেশ কয়েকটি বাদাম (আমন্ড এবং আখরোট) খান অভিনেতা। তবেবাদামগুলি আগের রাতে জলে ভেজানো থাকে। এর পর আর কিছু খাওয়ার প্রয়োজন পড়ে না।দুপুরে খিদে পেলে হালকা স্যালাড মাঝে মধ্যে খান। তার পর একেবারে রাতে ঘরে বানানোখাবার খান। মীজ়ানের কথায় জানাগেল, অ্যালকোহল, ধূমপান, ইত্যাদি জাভেদের জীবনে নেই। আর তারইদৌলতে আজও তিনি আগের মতো ফিট থাকতে সক্ষম হয়েছেন।
জাভেদ জাফরীর 62 বছর বয়সে সুস্থ থাকার রহস্যঃ একটি স্বাস্থ্যকর ডায়েট এবং জীবনধারা
Ananda Bazar•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Ananda Bazar
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.