Achira News Logo
Achira News

জমি সংক্রান্ত অধিকারের দাবিতে মহারাষ্ট্রের পালঘর জেলায় কৃষকদের ব্যাপক বিক্ষোভ মিছিল

Ganashakti Patrika
জমি সংক্রান্ত অধিকারের দাবিতে মহারাষ্ট্রের পালঘর জেলায় কৃষকদের ব্যাপক বিক্ষোভ মিছিল
Full News
Share:

১৫ হাজার কৃষকের বিশাল প্রতিবাদী মিছিল হলো মহারাষ্ট্রের দাহানুতে। এই বিশাল মিছিলের জন্য পুরো দাহানু শহর লাল রঙে ছেয়ে যায়।এসডিও-র কার্যালয় পর্যন্ত এই মিছিল হয়।সারা ভারত কৃষক সভার নেতৃত্বে এই কৃষকেরা পালঘর জেলার দাহানু এবং তালাসারি, এই দু‘টি মহকুমা থেকে এসেছিলেন। তাঁদের মধ্যে বহু নারী ও যুবকও ছিলেন। সিআইটিইউ, মহিলা সমিতি, ডিওয়াইএফআই, এসএফআই কর্মীরাও এই মিছিলে অংশ নেন। মিছিলে নেতৃত্ব দেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য অশোক ধাওলে ও মরিয়ম ধাওলে, কেন্দ্রীয় কমিটির সদস্য বিধায়ক বিনোদ নিকোলে সহ নেতৃবৃন্দ।চলতি বছর পালঘর, নাসিক এবং আকোলে কৃষকদের লং মার্চের ফলস্বরূপ, কালেক্টর এবং পরবর্তীতে রাজ্য সরকার লিখিতভাবে জানাতে বাধ্য হয় যে, বন অধিকার আইন, পুরোনো জমিদারদের জমি, বাড়ির জন্য জমি ইত্যাদি সহ সমস্ত ভূমি-সংক্রান্ত দাবি নতুন করে পুনর্বিবেচনা করা হবে এবং এই জমির অধিকার কৃষকদের নামে ন্যস্ত করা হবে। সেই অনুযায়ী, থানে-পালঘর জেলায় কৃষক সভার পক্ষ থেকে হাজার হাজার নতুন ভূমি-সংক্রান্ত দাবি পূরণের জন্য একটি ব্যাপক প্রচার অভিযান চালানো হয়। এদিনের মিছিল থেকে সেই সমস্ত দাবি এসডিও-র কাছে জমা দেওয়া হয়। এসডিও যুদ্ধকালীন তৎপরতায় সব দাবি ফের খতিয়ে দেখা এবং তাড়াতাড়ি সম্ভব জমির অধিকার প্রদান করতে সম্মত হয়েছেন।নেতৃবৃন্দ জল, সেচ, বিদ্যুৎ, কর্মসংস্থান, শিক্ষা, রাস্তাঘাট ইত্যাদি বিষয়ে জনগণের আরও বেশ কিছু স্থানীয় সমস্যা উত্থাপন করেন। এসডিও সেগুলির বিষয়ে মেটানোর সুনির্দিষ্ট আশ্বাস দিয়েছেন।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Ganashakti Patrika

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

জমি সংক্রান্ত অধিকারের দাবিতে মহারাষ্ট্রের পালঘর জেলায় কৃষকদের ব্যাপক বিক্ষোভ মিছিল | Achira News