জম্মু-কাশ্মীরে আবার সেনা-জঙ্গির গুলির লড়াই। গোপন সূত্রে নিরাপত্তাবাহিনী এবং পুলিশ খবর পায় উধমপুরের মাজালতা এলাকায় একটি জঙ্গলে কয়েক জন জঙ্গি আশ্রয় নিয়েছে। সেই খবর পেয়েই তল্লাশি অভিযানে নামে বাহিনী। এক সেনা সূত্রকে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, দুই থেকে তিন জন সন্দেহভাজন জঙ্গির গতিবিধির খবর পেয়ে সোমবার ভোরেই উধমপুরের পার্বত্য এলাকার রামনগরের জাফর জঙ্গলে তল্লাশি অভিযান শুরু হয়েছে। মঙ্গলবারও জঙ্গিদের খোঁজে অভিযান জারি রাখা হয়। সেই সময় জঙ্গলের ভিতর থেকে বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় বাহিনীও। এই ঘটনায় বুধবার পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সেনা সূত্রে খবর, জঙ্গিরা জইশের সদস্য বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। পুলিশ এবং সেনাবাহিনী এলাকাটি ঘিরে রেখেছে যাতে জঙ্গিরা ঘন জঙ্গল এবং অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যেতে না পারে। এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। জঙ্গিদের ধরতে রাতভর অভিযান জারি রেখেছে বাহিনী। উল্লেখ্যে, গত ১৮ জানুয়ারি, জম্মুর-কশ্মীরের কিশ্তওয়ারে সেনা ও জঙ্গির মধ্যে সংঘর্ষ হয়। জানা গিয়েছে, আত্মগোপন করে থাকা জঙ্গিদের ডেরার কাছে পৌঁছোতেই নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পাল্টা গুলি চালায় বাহিনীও।
জম্মু ও কাশ্মীরে সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী
Ananda Bazar•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Ananda Bazar
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.