Achira News Logo
Achira News

জলদাপাড়া বন এলাকা সংলগ্ন গ্রামগুলিতে হাতিরা হাভোক ধ্বংস করে

Uttarbanga Sambad
জলদাপাড়া বন এলাকা সংলগ্ন গ্রামগুলিতে হাতিরা হাভোক ধ্বংস করে
Full News
Share:

ফালাকাটা:জলদাপাড়া বনাঞ্চল সংলগ্ন গ্রামগুলিতে হাতির হানা অব্যাহত(Elephant Attack)। বৃহস্পতিবার রাতে ফালাকাটার রাইচেঙ্গা ও খাউচাঁদপাড়া গ্রামে হাতির দল ঢুকে ব্যাপক তছনছ চালায়। বৃষ্টির সুযোগ নিয়ে বনাঞ্চল থেকে লোকালয়ে ঢুকে পড়া হাতিগুলি বিঘার পর বিঘা ভুট্টা খেত নষ্ট করার পাশাপাশি এক গ্রামবাসীর ঘর ও পোলট্রি ফার্মের ক্ষতি করেছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার মাঝরাতে যখন বৃষ্টি হচ্ছিল, সেই সুযোগে জলদাপাড়া জঙ্গল থেকে দুটি হাতি রাইচেঙ্গা গ্রামে ঢুকে পড়ে। বর্তমানে ওই এলাকায় প্রচুর ভুট্টা চাষ হয়েছে। হাতি দুটি নৃপেন চন্দ ও শ্যামল সিকদারের ভুট্টা খেতে ঢুকে পড়ে এবং ফসল তছনছ করে দেয়। খবর পেয়ে রাতেই বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং গ্রামবাসীদের সহযোগিতায় হাতি দুটিকে জঙ্গলে তাড়িয়ে দেন। অন্যদিকে, খাউচাঁদপাড়া গ্রামেও হানা দেয় ২-৩টি হাতির একটি দল। সেখানে এক গ্রামবাসীর ঘরের বেড়া ভেঙে দেয় হাতিগুলি। পাশাপাশি একটি পোলট্রি ফার্মেও হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি করা হয়েছে। এই গ্রামেও দুই কৃষকের ভুট্টা খেত নষ্ট হয়েছে বলে অভিযোগ। বারবার হাতির হানায় দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। জলদাপাড়া বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, হাতির হানায় হওয়া ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে গ্রামবাসীদের দাবি, কেবল ক্ষতিপূরণ দিলেই হবে না; হাতি যাতে জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে আসতে না পারে, তার জন্য বন দপ্তরকে স্থায়ী ব্যবস্থা নিতে হবে।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Uttarbanga Sambad

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

জলদাপাড়া বন এলাকা সংলগ্ন গ্রামগুলিতে হাতিরা হাভোক ধ্বংস করে | Achira News