টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। বিশেষজ্ঞেরা বলছেন, বাংলাদেশকে বাদ দেওয়ায় তাদের পাশে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানসরকার। কিন্তু যাদের পাশে তারা দাঁড়িয়েছে, সেইবাংলাদেশই পাকিস্তানের এই সিদ্ধান্তে শঙ্কিত। চিন্তা আরও বেড়েছে তাদের। বাংলাদেশচায়নি পাকিস্তান ম্যাচ বয়কট করুক। পাকিস্তানের এই সিদ্ধান্তের পরআর্থিক ক্ষতি নিয়ে চিন্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারত-পাকিস্তান ম্যাচনা হলে মোট ৪৫০০ কোটি টাকার ক্ষতি হবে। তার প্রভাব আইসিসির অধীনে থাকা প্রত্যেকদেশের উপর পড়বে। সেই কারণেই চিন্তিত বিসিবি। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’-কে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তাবলেছেন, “ভারত-পাকিস্তান ম্যাচ না হলে গোটা ক্রিকেটবিশ্বআর্থিক ক্ষতির মুখে পড়বে। আমাদের লভ্যাংশও কমে যাবে। এই রকম ক্ষতি আমরা চাইনি।” এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দেওয়ায় এমনিতেই আর্থিক ক্ষতিহয়েছে বাংলাদেশ ক্রিকেটের। বিশ্বকাপে অংশ নিলে যে টাকা তারা পেত, সেটা আর পাবে না। তার পর যদি আবার ভারত-পাক ম্যাচ না হওয়ায় তাদের আর্থিকক্ষতি হয় তা হলে গোদের উপর বিষফোড়ার মতো অবস্থা হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আর এককর্তা বলেন, “ভারত-পাক ম্যাচ না হলে আইসিসিরঅর্থভান্ডারও ক্ষতিগ্রস্ত হবে। এখানে সকলের মতো তো আমরাও ভাগীদার। ধরুণ, কেনিয়া বা উগান্ডা এক-দু’লক্ষ ডলার পেলেই খুশি।কিন্তু আমাদের দেশের ক্রিকেটে যে পরিকাঠামো, অত কমটাকায় চালানো যাবে না। টাকা কমে গেলে আমরা কী ভাবে দেশের ক্রিকেট চালাব?” ওই কর্তা জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেটের আয়েরপ্রধান উৎস আইসিসি। ঘরোয়া ক্রিকেট থেকে এখন তেমন আয় নেই। সম্প্রচারস্বত্ব ওস্পনসর থেকে যা আয় হয় তা দিয়ে গোটা বছরের ক্রিকেট চালানো কঠিন। তাই চিন্তা বাড়ছেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের। তবে তাঁদের পাশে দাঁড়িয়েপাকিস্তান যে ভাবে ভারতের সঙ্গে টক্কর নিয়েছে তার প্রশংসা করেছেন বাংলাদেশ বোর্ডেরওই কর্তা। তিনি বলেন, “পাকিস্তান ভারতকে কড়া বার্তা দিতেচেয়েছিল। ভারতের আধিপত্যে ধাক্কা দিতে চেয়েছিল। সেই ভাবনা থেকে এই সিদ্ধান্ত ঠিক।” আর এক কর্তা জানিয়েছেন, আইসিসি তাঁদের কথা নাশুনে যে ভাবে বাংলাদেশকে বাদ দিয়েছে তার একটা জবাব দিতে হত। সেই জবাব পাকিস্তানদিয়েছে। এটা ক্রিকেটে অনেক বড় ঘটনা। পাকিস্তানের এই ভারত-ম্যাচ বয়কটেরপ্রভাব এশিয়া কাপেও পড়তে পারে। পাশাপাশি দ্বিপাক্ষিক সিরিজ়ও সমস্যায় পড়তে পারে।এই পরিস্থিতিতে এখনও পাকিস্তানের সিদ্ধান্ত বদলের সময় রয়েছে বলেই মনে করেনবাংলাদেশ ক্রিকেট বোর্ডের আর এক কর্তা। তাঁর মতে, আলোচনা তো চলছে। যে কোনও সময় সিদ্ধান্ত বদলে যেতে পারে। তাঁদের কথা থেকেস্পষ্ট, পাকিস্তানকে ধন্যবাদ জানালেও বাংলাদেশ চাইছেপাকিস্তান ভারতের বিরুদ্ধে মাঠে নামুক। নইলে সমস্যা আরও বাড়বে তাদের।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট আর্থিক উদ্বেগ সৃষ্টি করেছে
Ananda Bazar•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Ananda Bazar
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.