Achira News Logo
Achira News

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করল পাকিস্তান, বিসিসিআই-এর জবাব

Ananda Bazar
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করল পাকিস্তান, বিসিসিআই-এর জবাব
Full News
Share:

অবশেষে মুখ খুলল ভারতীয় ক্রিকেটবোর্ড। রবিবার পাকিস্তান সরকার জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললেও ভারত-ম্যাচ বয়কট করছে তারা। সেই ঘোষণার ১৭ ঘণ্টা পর মুখ খুলল ভারতীয় ক্রিকেট বোর্ড। এই মুহূর্তে ভারতের কীঅবস্থান তা জানিয়ে দিলেন বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল। সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারেরাজীব জানিয়েছেন, তাঁরা আইসিসির সঙ্গে সহমত। রাজীব বলেন,“আইসিসি বড় বিবৃতি দিয়েছে। তারা ক্রিকেটীয় মানসিকতার কথা বলেছে।আমরা আইসিসির সঙ্গে সহমত। তবে আইসিসির সঙ্গে কথা বলার আগে এই বিষয়ে বিসিসিআই কোনওমন্তব্য করবে না।” রাজীবের কথা থেকে স্পষ্ট, জয় শাহদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে বিসিসিআই। যত ক্ষণ না আইসিসি এইবিষয়ে কিছু বলছে, তত ক্ষণ বিসিসিআইও কিছু বলবে না। ভারতীয় বোর্ডের এই সিদ্ধান্তেরনেপথ্যে নির্দিষ্ট যুক্তিও রয়েছে। সমস্যা ভারতীয় বোর্ডের নয়। তারা পাকিস্তানেরদাবি মেনে হাইব্রিড মডেলে প্রতিযোগিতা আয়োজন করেছিল। আয়োজক দেশ হয়েও শ্রীলঙ্কারমাটিতে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে যেত তারা। তার পরেও পাকিস্তান খেলতে চাইছে না।আপত্তি তাদের। ফলে আইসিসির সঙ্গে সমস্যা তাদের মেটাতে হবে। ভারতীয় বোর্ড এতেহস্তক্ষেপ করতে চাইছে না। রবিবার পাকিস্তান সরকার এক্সমাধ্যমে পোস্ট করে তাদের সিদ্ধান্ত জানিয়েছে। তারা বলেছে, “পাকিস্তান ক্রিকেট দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দিয়েছেপাকিস্তান সরকার। কিন্তু ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে মাঠে নামবে না পাকিস্তান।” অবশ্য যদি ফাইনালে দু’দল মুখোমুখি হয় তখন পাকিস্তানকী করবে, এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু বলেনি পাক সরকারবা সে দেশের বোর্ড। যদি সত্যিই তেমন পরিস্থিতি তৈরি হয় তা হলে পাকিস্তান ক্রিকেটবোর্ড ও আইসিসি, দুই সংস্থারই সমস্যা আরও বাড়বে। সেক্ষেত্রে বিশ্বকাপে জটিলতা আরও বাড়বে। এই পরিস্থিতিতে পাকিস্তানকে কার্যত হুঁশিয়ারি দিয়েছে আইসিসি। বিশ্বক্রিকেটের নিয়ামক সংস্থা বলেছে, “জাতীয় নীতিনির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের সরকারের ভূমিকাকে আইসিসি সম্মান করে। কিন্তুপাকিস্তানের এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটের স্বার্থের পরিপন্থী। গোটা বিশ্বের লক্ষলক্ষ ক্রিকেটপ্রেমী, যাঁদের মধ‍্যে পাকিস্তানের সমর্থকেরাওরয়েছেন, তাঁদের ভালর কথা ভেবে এই সিদ্ধান্ত নয়।” আইসিসি জানিয়েছে, তারা প্রত‍্যাশা করেপাকিস্তান সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। প্রেস বিজ্ঞপ্তিতে আইসিসি লিখেছে,“পিসিবি তাদের দেশের ক্রিকেটের উপর এর সুদূরপ্রসারী এবংগুরুত্বপূর্ণ প্রভাবের কথা বিবেচনা করবে। কারণ এটি বিশ্ব ক্রিকেটের বাস্তুতন্ত্রকেপ্রভাবিত করতে পারে, যার অন্যতম সদস্য এবং সুবিধাভোগীপিসিবি নিজেই।” আইসিসি আরও লিখেছে,“পাকিস্তানের 'বাছাই করা ম‍্যাচ খেলার' অবস্থান বিশ্বের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার মূল ভিত্তির সঙ্গে মেলানোকঠিন। কারণ, এ ধরণের প্রতিযোগিতায় যোগ্যতা অর্জন করাসকল দলের কাছে প্রত্যাশা থাকে যে, তারা নির্ধারিত সূচিঅনুযায়ী সমান শর্তে প্রতিযোগিতায় অংশ নেবে।” পাকবোর্ডকে নিজেদের দায়িত্ব মনে করিয়ে দিয়ে আইসিসি শেষে লিখেছে, “আইসিসির অগ্রাধিকার হল টি-টোয়েন্টি বিশ্বকাপ সফল ভাবে আয়োজন করা।পিসিবি-সহ এর সকল সদস্যেরও এটা দায়িত্ব হওয়া উচিত। আইসিসি আশা করে পিসিবি একটিপারস্পরিক গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করবে যা বিশ্বকাপের সঙ্গে যুক্ত সকলেরস্বার্থ রক্ষা করবে। জানা গিয়েছে, দ্রুত বৈঠকে বসতে চলেছে আইসিসি। সেখানেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তনেবেন জয় শাহেরা। যদি শেষ পর্যন্ত পাকিস্তান নিজেদের দাবিতে অনড় থাকে, তা হলে কড়া শাস্তি হতে পারে তাদের।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Ananda Bazar

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করল পাকিস্তান, বিসিসিআই-এর জবাব | Achira News