Achira News Logo
Achira News

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলতে অস্বীকার পাকিস্তানের, পরিবর্তে এশিয়া কাপে খেলার সময়সূচী

Ananda Bazar
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলতে অস্বীকার পাকিস্তানের, পরিবর্তে এশিয়া কাপে খেলার সময়সূচী
Full News
Share:

পাকিস্তান ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাকি সব ম্যাচ খেললেও ভারতের বিরুদ্ধে খেলবে না। সেদিনই অন্য একটি ক্রিকেট প্রতিযোগিতায় মুখোমুখি হতে চলেছে দুই দল। সেই প্রতিযোগিতায়নামতে কোনও আপত্তি নেই পাকিস্তানের। বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারিভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। সেই ম্যাচ তারা খেলবে না বলে জানিয়েছে পাকিস্তানসরকার। সে দিনই তাইল্যান্ডে মহিলাদের রাইজ়িং স্টার্স এশিয়া কাপ প্রতিযোগিতায় ভারতও পাকিস্তানের খেলা রয়েছে। তাতে আপত্তি নেই পাকিস্তানের। মহিলাদের ‘এ’ দলের খেলোয়াড়দের নাম জানিয়েছে পাকিস্তানক্রিকেট বোর্ড। সেখানে জানানো হয়েছে, ১৫ ফেব্রুয়ারিখেলতে নামবে তারা। বিবৃতিতে পাক বোর্ড বলেছে, “ভারত ‘এ’, সংযুক্ত আরব আমিরশাহি ও নেপালের সঙ্গে একইগ্রুপে রয়েছে পাকিস্তান ‘এ’।১৫ ফেব্রুয়ারি, দুপুর ২টো থেকে শুরু হবে ভারত-পাকিস্তান ম্যাচ।” ‘ক্রিকইনফো’ জানিয়েছে, এখনও পর্যন্ত পাকিস্তান ‘এ’ দলের ক্রিকেটারদের কোনও নির্দেশ বোর্ডপাঠায়নি। ভবিষ্যতে নির্দেশ আসবে, তেমন সম্ভাবনাও প্রায়নেই। তারা নিজেদের মতো করে প্রস্তুতি সারছে। রাইজ়িং স্টার্স এশিয়া কাপের আয়োজকএশীয় ক্রিকেট কাউন্সিল। তার প্রধান মহসিন নকভি, যিনি আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও প্রধান। অর্থাৎ, নকভির নেতৃত্বেই সেই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেখানে খেলতে আপত্তিনেই পাকিস্তানের। ঘটনাচক্রে, গত কয়েক মাসে ছোটদের পুরুষদের ক্রিকেটেও চার বার মুখোমুখি হয়েছেভারত-পাকিস্তান। রাইজ়িং স্টার্স এশিয়া কাপে এক বার, অনূর্ধ্ব-১৯এশিয়া কাপে দু’বার ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এক বার। চার বারইদুই দলের ক্রিকেটারেরা হাত মেলাননি। কিন্তু খেলেছেন। পাকিস্তান যে সময় ভারত-ম্যাচবয়কটের কথা ঘোষণা করেছে, তখন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেভারত-পাকিস্তান ম্যাচ চলছিল।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Ananda Bazar

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলতে অস্বীকার পাকিস্তানের, পরিবর্তে এশিয়া কাপে খেলার সময়সূচী | Achira News