Achira News Logo
Achira News

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের ব্যাটিং শক্তিশালী হচ্ছেঃ মাইকেল ক্লিঙ্গার

AajKaal News
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের ব্যাটিং শক্তিশালী হচ্ছেঃ মাইকেল ক্লিঙ্গার
Full News
Share:

আজকাল ওয়েবডেস্ক:নিউজিল্যান্ড সিরিজে ভারতের পারফরম্যান্স আরও একবার বুঝিয়ে দিয়েছে কেন টি-২০ বিশ্বকাপে সূর্যকুমার যাদবদের হারানো কঠিন। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে ক্রিকেটের বিশ্বযুদ্ধ। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মাইকেল ক্লিঙ্গার মনে করছেন, টিম ইন্ডিয়ার ব্যাটিং দলকে আরও শক্তিশালী করছে। বর্তমানে মেয়েদের আইপিএলে গুজরাট জায়ান্টসের হেড কোচ ক্লিঙ্গার। এক কথায় টিম ইন্ডিয়াকে ফেভারিট বাছলেন। ক্লিঙ্গার বলেন, 'যে ফর্মে ভারতীয় দল আছে, এবং আমি নিউজিল্যান্ডের বিরুদ্ধে যা দেখলাম, ভারতকে হারানো খুব কঠিন। একমাত্র ওদের খারাপ দিনে ফাঁদে ফেলতে হবে।' অভিষেক শর্মার উত্থানের জন্য ভারতীয় দলের ওপর বাজি ধরছেন বিশেষজ্ঞরা। ক্লিঙ্গার মনে করেন, ভারতের টি-২০ ক্রিকেটের উত্থানে বড় ভূমিকা নিয়েছেন বাঁ হাতি তরুণ। তিনি বলেন, 'অভিষেক শর্মা আমার নতুন পছন্দের প্লেয়ার। বেশ কিছুদিন ধরে আমি ওকে দেখছি। আইপিএলে ট্রাভিস হেডের সঙ্গে ওপেন করে। এবার আন্তর্জাতিক মঞ্চেও সেই ধারাবাহিকতা অব্যাহত রাখছে। ও ভয়ডরহীন। ওর খেলা দেখতে ভাল লাগে।' শুরুতে অভিষেক শর্মা এবং ঈশান কিশাণের বিধ্বংসী ব্যাটিংয়ের প্রশংসা করেন। দু'জন নিউজিল্যান্ডের বোলারদের চাপে ফেলে দেয়। ক্লিঙ্গার বলেন, 'দুর্ধর্ষ ফর্মে ফিরেছে ঈশান কিষাণ। নিঃসন্দেহে বিশ্বকাপের প্রথম একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।' ভারতীয় দলের ব্যাটিং গভীরতা প্রথম একাদশ বাছতে গৌতম গম্ভীরদের সমস্যায় ফেলবে। খেতাব দৌড়ে টিম ইন্ডিয়াকে এগিয়ে রাখলেও, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকাকে খুব বেশি দূরে রাখছেন না।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: AajKaal News

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের ব্যাটিং শক্তিশালী হচ্ছেঃ মাইকেল ক্লিঙ্গার | Achira News