মোনাঙ্ক পটেল, সৌরভ নেত্রভলকর, জসপ্রীত সিংহদের স্বপ্ন ছিলভারতের জার্সি গায়ে খেলার। সেই স্বপ্ন সত্যি হয়নি। তাই বলে ক্রিকেট থামেনি। তাঁরাখেলছেন এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে। অন্য দেশের হয়ে। এ বারের প্রতিযোগিতায় ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারদের আধিক্য রয়েছে। ভারতছাড়া আরও ন’টি দলে মোট ৪০ জন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারখেলছেন। ভারতীয় দলের ১৫ জনকে ধরলে সব মিলিয়ে সংখ্যাটা ৫৫। তালিকায় শীর্ষে কানাডা। তাদের ১৫জনের দলে ১১ জনই ভারতীয় বংশোদ্ভূত। ভারত থেকে কানাডায় গিয়ে বহু মানুষ বসবাস করেন।কানাডার বেশ কিছু শহর দেখে বোঝার উপায় নেই সেটি বিদেশ। ফলে সেখানকার দলে যে ভারতীয়বংশোদ্ভূত ক্রিকেটার বেশি থাকবেন সেটাই স্বাভাবিক। দ্বিতীয় স্থানে আমেরিকা। তাদেরদলে ন’জন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার রয়েছেন। ওমানও সংযুক্ত আরব আমিরশাহির দলে রয়েছেন সাত জন করে ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার। তাছাড়া নিউ জ়িল্যান্ডে দুই এবং দক্ষিণ আফ্রিকা, ওয়েস্টইন্ডিজ়, ইটালি ও নেদারল্যান্ডসের দলে এক জন করে ভারতীয়বংশোদ্ভূত রয়েছেন। তাঁদের মধ্যে তিন জন তিনটি দলের অধিনায়ক। অর্থাৎ, ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ছাড়াও আরও তিন ভারতীয় অধিনায়কত্বকরবেন এ বারের বিশ্বকাপে। দিলপ্রীত বাজওয়া (অধিনায়ক), অজয়বীর হুন্ডাল, অংশ পটেল, হর্ষ ঠাকের, জসকরণদীপ বুট্টার, কানওয়ারলাল তাথগুর, নবনীত ধালিওয়াল, রবীন্দ্রপাল সিংহ, শিবম শর্মা, শ্রেয়স মোভা, যুবরাজ সামরা। মোনাঙ্ক পটেল (অধিনায়ক), জেস্সি সিংহ, মিলিন্দ কুমার, নসতুশ কেঞ্জিগে, সাইতেজা মুক্কামালা, সঞ্জয় কৃষ্ণমূর্তি, হরমিত সিংহ, সৌরভ নেত্রভলকর, শুভম রঞ্জনে। জতিন্দর সিংহ (অধিনায়ক), বিনায়ক শুক্ল, করণ সোনাভালে, জয় ওদেদরা, আশিস ওদেদরা, ওয়াসিম আলি, জিতেন রামানন্দি। আলিশান শারাফু, আর্যংশ শর্মা, ধ্রুব পরাশর, হর্ষিত কৌশিক, মায়াঙ্ক কুমার, সিমরনজিৎ সিংহ, শোয়েব খান। ইশ সোধি, রাচিন রবীন্দ্র। কেশব মহারাজ। গুড়াকেশ মোতি। জসপ্রীত সিংহ। আরিয়ান দত্ত। বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতেরবিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে আমেরিকা। সেই দলের অধিনায়ক মোনাঙ্ক গুজরাতের হয়েঅনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলেছেন। কিন্তু তার পর আর ভারতের হয়ে সুযোগ না পেয়ে আমেরিকারহয়ে খেলা শুরু করেছেন। মোনাঙ্ক বলেন, “আমাদেরদলের অনেকের কাছে ভারতের বিরুদ্ধে খেলা স্বপ্নের সমান। আমাদের প্রত্যেকের কেরিয়ারভারতে শুরু হয়েছিল। আমরা ভারতের হয়ে খেলতে চেয়েছিলাম। কিন্তু পারিনি। এ বার ভারতেরবিরুদ্ধে নামব।” পঞ্জাবের ফাগওয়ারায় জন্ম নেওয়াজসপ্রীত ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে পেরে উল্লসিত। তিনি বলেন,“অল্প বয়সে ইটালি গিয়েছিলাম। এখন সেখানেই আমার বাড়ি। কিন্তু শুরুটাতো ভারতে। সেখানেই তো ক্রিকেটার হওয়ার স্বপ্ন শুরু হয়েছিল। এত পরিশ্রম করেছি। এবার ভারতের মাটিতে খেলতে নামব। এটা কম সম্মানের নয়।” নেত্রভলকরেরমতো ক্রিকেটারও রয়েছেন, যাঁরা অন্য পেশা থেকে এসেছেন।ছোটবেলায় ক্রিকেট খেললেও আমেরিকায় চাকরি করতেন তিনি। এখন তিনি আমেরিকার বড় ভরসা।জসপ্রীত, মোনাঙ্ক, নেত্রভলকরদেরস্বপ্ন ভারতের মাটিতে ভাল খেলে নজর কাড়া। সেই লক্ষ্যেই এগোচ্ছেন তাঁরা।
টি20 বিশ্বকাপঃ কানাডার নেতৃত্বে ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটাররা উজ্জ্বল
Ananda Bazar•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Ananda Bazar
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.