Achira News Logo
Achira News

টিএমসি-র সাসপেন্ডেড ছাত্রনেতা রজনী হালদার পশ্চিমবঙ্গ বিধানসভার দুটি আসনে নির্দলভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Ananda Bazar
টিএমসি-র সাসপেন্ডেড ছাত্রনেতা রজনী হালদার পশ্চিমবঙ্গ বিধানসভার দুটি আসনে নির্দলভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
Full News
Share:

সোনারপুর দক্ষিণ এবং আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রথেকে নির্দল হিসাবে লড়ার কথা জানালেন তৃণমূল কংগ্রেসের নিলম্বিত ছাত্র নেত্রীরাজন্যা হালদার। সোনারপুর দক্ষিণে তৃণমূল ফের প্রার্থী করেছে বিধায়ক-অভিনেত্রী অরুন্ধতী মৈত্রকে (লাভলি)। প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে বৃহস্পতিবার ওই আসন থেকেপ্রার্থী ঘোষণা করেছে বিজেপি-ও। বিজেপির প্রার্থী ঘোষণার পরেই এ দিন নির্দল হিসাবেদাঁড়ানোর কথা জানিয়েছেন রাজন্যা। প্রসঙ্গত, কিছু দিন আগে বিজেপিতে রাজন্যার যোগদেওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। সম্প্রতি ‘জনসংগ্রাম মঞ্চ’ গড়ে নানা কর্মসূচিকরছিলেন রাজন্যা। সেই মঞ্চের হয়েই নির্দল প্রার্থী হিসাবে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেনতিনি। রাজন্যার বক্তব্য, “সোনারপুরেকোনও দল স্থানীয়দের প্রার্থী হিসাবে গুরুত্ব দিচ্ছে না। উন্নয়নের প্রশ্নে ক্রমেপিছিয়ে পড়ছে এলাকা। তাই আমার ভোটে দাঁড়ানো।” জনসংগ্রাম মঞ্চের হয়ে আরও কয়েকটিকেন্দ্রেও প্রার্থী দেওয়া হচ্ছে।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Ananda Bazar

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

টিএমসি-র সাসপেন্ডেড ছাত্রনেতা রজনী হালদার পশ্চিমবঙ্গ বিধানসভার দুটি আসনে নির্দলভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। | Achira News