Achira News Logo
Achira News

ডিমের শক্তিকে উন্মুক্ত করুনঃ 4টি আশ্চর্যজনক স্বাস্থ্য উপকারিতা প্রকাশিত হয়েছে

Uttarbanga Sambad
ডিমের শক্তিকে উন্মুক্ত করুনঃ 4টি আশ্চর্যজনক স্বাস্থ্য উপকারিতা প্রকাশিত হয়েছে
Full News
Share:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:দেহে প্রোটিনের ঘাটতি মেটাতে সাহায্য করে ডিম (Egg)। কেউ নিয়মিত ডিম খান, আবার কেউ সপ্তাহে দু’-তিনদিন ডিম খান। তবে নিয়মিত ডিম খেলে শরীরে কী কী পরিবর্তন আসতে পারে, তা বোঝা যাবে প্রথম দু’সপ্তাহেই। এই পরিবর্তনগুলি কী কী, তা জেনে নিন। ১.ডিম মস্তিষ্ক এবং লিভারের স্বাস্থ্যের জন্য উপকারী। ডিমের মধ্যে প্রচুর পরিমাণে কোলিন থাকে। এই উপাদানটি মস্তিষ্কের চাপ কমাতে সাহায্য করে। আবার কোলিন ফ্যাটি লিভারের সমস্যাও দূর করতে পারে। ২.চিকিৎসকেরা জানিয়েছেন, ডিম শুধুমাত্র ভালো কোলেস্টেরলের (এইচডিএল) মাত্রা বৃদ্ধি করে। তাই নিয়মিত ডিম ডায়েটে রাখলে সমস্যা হওয়ার কথা নয়। রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণেও ডিম উপকারী। ৩.চোখের স্বাস্থ্যের জন্যও ডিম উপকারী। চোখের ছানি পড়ার ঝুঁকি কমাতে সাহায্য করে ডিম। চোখের রেটিনার মাঝে থাকে ম্যাকুলা। এই অংশটিক কার্যক্ষমতা কমে গেলে কাছের জিনিস স্পষ্ট দেখতে সমস্যা হতে পারে। নিয়মিত ডিম খেলে ম্যাকুলার কার্যকারিতা বজায় থাকে।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Uttarbanga Sambad

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

ডিমের শক্তিকে উন্মুক্ত করুনঃ 4টি আশ্চর্যজনক স্বাস্থ্য উপকারিতা প্রকাশিত হয়েছে | Achira News