Achira News Logo
Achira News

তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় উত্তরবঙ্গের শীতের মেজাজ ম্লান

Uttarbanga Sambad
তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় উত্তরবঙ্গের শীতের মেজাজ ম্লান
Full News
Share:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:ভোরের হালকা কুয়াশা আর মনোরম পরিবেশ—ফেব্রুয়ারির শুরুতে বঙ্গের আকাশে (Weather Update) এখন এটাই নিত্যসঙ্গী। কিন্তু এই কুয়াশার (Fog) চাদর দেখে যাঁরা আবারও হাড়কাঁপানো শীতের অপেক্ষায় ছিলেন, তাঁদের জন্য নিরাশার খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। আপাতত জাঁকিয়ে শীত ফেরার কোনো সম্ভাবনা নেই বঙ্গে। বরং আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধির ইঙ্গিত মিলেছে। উত্তরবঙ্গের চিত্র:উত্তরবঙ্গের (North Bengal Weather Update) জেলাগুলোতে ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে। পাহাড়ি অঞ্চলে শীতের আমেজ সমতলের তুলনায় অনেকটাই বেশি। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলোতে তাপমাত্রা ১০ থেকে ১৪ ডিগ্রির মধ্যে থাকলেও নিচের দিকের জেলাগুলোতে তা ১৪ থেকে ১৭ ডিগ্রির মধ্যে থাকবে। তবে আগামী ৪-৫ দিন উত্তরবঙ্গে তাপমাত্রার বিশেষ পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। পুরো রাজ্যেই আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। শুষ্ক আবহাওয়ার কারণে বাতাসে আর্দ্রতার পরিমাণও স্বাভাবিক থাকবে। শীতপ্রেমীদের জন্য মন খারাপের খবর হলেও, পর্যটন বা উৎসবের মরশুমে এই পরিষ্কার আকাশ সাধারণ মানুষের কাছে স্বস্তির। দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি:হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, দক্ষিণবঙ্গে (South Bengal Weather Update) আগামী সাতদিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। কুয়াশা কেবল ভোরের দিকেই সীমাবদ্ধ থাকবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। দিনের বেলায় শীতের অনুভূতি কার্যত উধাও। তবে সকাল এবং সন্ধ্যায় হালকা শীতের আমেজ বজায় থাকবে। আগামী ৫ থেকে ৭ দিন তাপমাত্রার সামান্য ওঠানামা চললেও তা২ ডিগ্রিসেলসিয়াসের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় কুয়াশার দাপট কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আজ সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: Uttarbanga Sambad

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় উত্তরবঙ্গের শীতের মেজাজ ম্লান | Achira News