দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে মা হতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় ‘ইশিতা মা’ ওরফে দিব্যাঙ্কা ত্রিপাঠী (Divyanka Tripathi)। স্বামী বিবেক দহিয়ার (Vivek Dahiya) সঙ্গে জীবনের সবচেয়ে সুন্দর ‘প্লট টুইস্ট’-এর কথা ঘোষণা করলেন অভিনেত্রী। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে বেবিবাম্পের একগুচ্ছ মিষ্টি ছবি পোস্ট করে এই সুখবর জানিয়েছেন তাঁরা।ছবিতে দেখা যাচ্ছে, বিবেক সস্নেহে দিব্যাঙ্কার বেবিবাম্প ছুঁয়ে রয়েছেন। অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে একজোড়া ছোট্ট জুতো হাতে একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন তারকা-দম্পতি। ক্যাপশনে দিব্যাঙ্কা লিখেছেন, ‘১০ বছর পর এক অদ্ভুত প্লট টুইস্ট! কিছু জার্নি তাড়াহুড়ো করে হয় না। সেগুলো একসঙ্গে প্রস্তুত হওয়ার জন্য। যখন মনে হয় গল্পটা সম্পূর্ণ, ঠিক তখনই জীবন এক সুন্দর অধ্যায় যোগ করে। আমরা ধন্য।’এক সাক্ষাৎকারে দিব্যাঙ্কা জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই ৬ মাসের অন্তঃসত্ত্বা। এতদিন এই খবরটি তাঁরা গোপন রাখতে পেরেছিলেন কারণ দিব্যাঙ্কা গত কয়েক মাস জনসমক্ষে খুব একটা আসেননি। অভিনেত্রী জানান, তাঁদের পরিবারের সবাই এই খবরে উচ্ছ্বসিত। ছেলে হবে না মেয়ে— তা নিয়ে তাঁদের কোনও বিশেষ পছন্দ নেই। জুন মাসের মাঝামাঝি নাগাদ তাঁদের প্রথম সন্তান আসতে চলেছে বলে জানিয়েছেন অভিনেত্রী।দিব্যাঙ্কা ও বিবেকের প্রেমের শুরু ‘ইয়ে হ্যায় মহব্বতেঁ’ ধারাবাহিকের সেট থেকে। ২০১৬ সালের জুলাই মাসে ভোপালে ধুমধাম করে বিয়ে করেন তাঁরা। এরপর ‘নাচ বলিয়ে সিজন ৮’-এ অংশ নিয়ে চ্যাম্পিয়নও হয়েছিলেন এই জুটি। গত এক দশক ধরে তাঁদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে।
দিব্যাঙ্কা ত্রিপাঠি বিয়ের 10 বছর পর গর্ভাবস্থার কথা ঘোষণা করেছেন
EI Samay•
Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: EI Samay
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.