Achira News Logo
Achira News

নেইমারের বিরুদ্ধে প্রশিক্ষণ চলাকালীন সতীর্থ রবিনহো জুনিয়রকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ

AajKaal News
নেইমারের বিরুদ্ধে প্রশিক্ষণ চলাকালীন সতীর্থ রবিনহো জুনিয়রকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ
Full News
Share:

আজকাল ওয়েবডেস্ক:ব্রাজিলিয়ান তারকা নেইমারের সময়টা ভাল যাচ্ছে না। ফিটনেস সমস্যা ও জাতীয় দলে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই নতুন করে বিতর্কে জড়িয়েছেন তিনি। স্যান্টোসের অনুশীলনে সতীর্থকে শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে, যার প্রেক্ষিতে শুরু হয়েছে অভ্যন্তরীণ তদন্ত। ব্রাজিলের গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত রোববার অনুশীলনের সময়ে ১৮ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড রবিনহো জুনিয়র নেইমারকে ড্রিবল করে বেরিয়ে গেলে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। ঘটনাটিকে ব্যক্তিগত অপমান হিসেবে নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান স্যান্টোস অধিনায়ক। ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, নিজেদের দুই খেলোয়াড়ের মধ্যে শারীরিক সংঘর্ষের অভিযোগ সম্পর্কে তারা অবগত এবং বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ক্লাবের আইন বিভাগকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। সূত্র জানিয়েছে, রাগের মাথায় নেইমার পা দিয়ে ঠেলে ফেলে দেন রবিনিও জুনিয়রকে। পরে দু'জনের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়। সতীর্থরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানা গিয়েছে তরুণ এই ফুটবলার। ব্রাজিলের সংবাদমাধ্যম জানিয়েছে, রবিনিও জুনিয়র নেইমারের বিরুদ্ধে তিনটি অভিযোগ তুলেছেন। অপমানজনক ভাষা ব্যবহার, ল্যাং মারা এবং মুখে চড় মারার। একই সঙ্গে ক্লাবে নিরাপত্তার ঘাটতির অভিযোগ তুলে তিনি চুক্তি বাতিলের সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের দাবি জানিয়েছেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে নেইমারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করতে চান না। তবে ঘটনার পর পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন তিনি। রবিনিও জুনিয়রকে ফোন করার পাশাপাশি তাঁর পরিবারের কাছেও দুঃখ প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, নেইমার একসময়ে রবিনিও জুনিয়রের বাবা রবিনিওর সঙ্গে ব্রাজিল জাতীয় দলে খেলেছেন। গত গ্রীষ্মে স্যান্টোসের মূল দলে জায়গা পান রবিনিও জুনিয়র। চলতি মরশুমে এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলেছেন তিনি।

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: AajKaal News

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

নেইমারের বিরুদ্ধে প্রশিক্ষণ চলাকালীন সতীর্থ রবিনহো জুনিয়রকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ | Achira News