Achira News Logo
Achira News

নকল পরীক্ষার চেষ্টা ব্যর্থঃ মাধ্যমিক পরীক্ষা কেলেঙ্কারির অভিযোগে প্রাক্তন ছাত্র গ্রেফতার

EI Samay
নকল পরীক্ষার চেষ্টা ব্যর্থঃ মাধ্যমিক পরীক্ষা কেলেঙ্কারির অভিযোগে প্রাক্তন ছাত্র গ্রেফতার
Full News
Share:

২০২৪ সালে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষায় অনুত্তীর্ণ। এর পর থেকেই স্কুলে জ্যানি পড়ুয়া অথচ সোমবার মাধ্যমিকের পরীক্ষা দিতে হাজির হয়ে গেল সেই ছাত্র। পশ্চিম মেদিনীপুরের স্কুলে ধরা পড়ল ‘ভুয়ো’ মাধ্যমিক পরীক্ষার্থী।খড়্গপুর শহরের ইন্দা কৃষ্ণলাল শিক্ষা নিকেতনের প্রাক্তন ছাত্র। খড়্গপুর শহরের সাউথ সাইড হাই স্কুলে মাধ্যমিকের সিট পড়েছিল ইন্দা কৃষ্ণলাল শিক্ষা নিকেতনের স্কুলের পড়ুয়াদের। পরীক্ষা কেন্দ্রে পৌঁছতেই ওই পড়ুয়ার অ্যাডমিট কার্ড দেখাতে বলেন গেটে থাকা ইনভিজিলেটর। অ্যাডমিট কার্ড দেখানো হলে ওই শিক্ষকের সন্দেহ হয়। এর পর তাকে বসিয়ে রাখা হয় প্রধান শিক্ষকের রুমে।বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরেই শিক্ষকরা বুঝতে পারেন নকল অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা দিতে এসেছে ওই প্রাক্তন ছাত্র। মাধ্যমিক শিক্ষা পর্ষদের জেলা মনিটরিং কমিটির আহ্বায়ক সুভাষ হাজরা বলেন, ‘ওকে খড়্গপুর টাউন থানার হাতে তুলে দেওয়া হয়েছে। তবে, তার ভবিষ্যতের কথা ভেবে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।’অন্য দিকে, ইন্দা কৃষ্ণলাল শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক পার্থ ঘোষ বলেন, ‘ওকে এখন আর আমাদের ছাত্র বলা যাবে না। প্রাক্তন ছাত্র বলতে পারেন। নাইনে ফেল করার পর আর স্কুলে আসেনি। এমনকী ওর রেজিস্ট্রেশন কার্ডও স্কুলেই পড়ে আছে। আর সে দশম শ্রেণিতে ওঠেইনি, কাজেই ফর্ম ফিলআপ বা হাতে অ্যাডমিট কার্ড পাওয়ার প্রশ্নই নেই!’

Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: EI Samay

Want to join the conversation?

Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.

নকল পরীক্ষার চেষ্টা ব্যর্থঃ মাধ্যমিক পরীক্ষা কেলেঙ্কারির অভিযোগে প্রাক্তন ছাত্র গ্রেফতার | Achira News