নেটফ্লিক্সের আসন্ন অ্যাকশন থ্রিলার ‘ইক্কা’ ঘিরে হঠাৎ করেই তুঙ্গে উত্তেজনা। পরিচালক সিদ্ধার্থ পি. মালহোত্রার এই ছবিতে প্রায় তিন দশক পর আবার একসঙ্গে পর্দা ভাগ করতে চলেছেন বলিউডের এইমুহূর্তে বলিউডের সবথেকে দুই চর্চিত ও জনপ্রিয় অভিনেতা -সানি দেওল ও অক্ষয় খান্না। ১৯৯৭ সালের আইকনিক ছবি ‘বর্ডার’–এর পর এই জুটি ফের ফিরছে, তবে একেবারে অন্য মেজাজে, অন্য প্রেক্ষাপটে। মঙ্গলবার নেটফ্লিক্সের একটি অনুষ্ঠানে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। জানিয়ে রাখা ভাল, ইতিমধ্যেই ‘ইক্কা’-র শুটিং সম্পূর্ণ হয়েছে। নেটফ্লিক্সের তরফে প্রকাশ করা হয়েছে 'ইক্কা'র ফার্স্ট-লুক টিজার। সেখানে দেখা যাচ্ছে, আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন সানি দেওল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সামলে নেওয়ার সেই মুহূর্তেই স্পষ্ট হয়ে যায়, তিনি এই ছবিতে রয়েছেন একজন আইনজীবীর চরিত্রে। ঠিক তখনই আবহ বদলে যায় অক্ষয় খান্নার প্রবেশে। পুলিশি প্রহরায় তাঁর আদালতে ঢোকা থেকেই স্পষ্ট হয়ে যায় এই ছবির কেন্দ্রে রয়েছে এক টানটান মুখোমুখি সংঘর্ষ। প্রসঙ্গত, এই অ্যাকশন থ্রিলারে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দিয়া মির্জা, তিলোত্তমা সোম ও সঞ্জিদা শেখ। নেটফ্লিক্স ছবির এই প্রথম ঝলক শেয়ার করে ক্যাপশনে লিখেছে,“আইন না রক্তের সম্পর্ক -কার হাতে রয়েছে এ খেলার ইক্কা?”এই এক লাইনের মধ্যেই ছবির মূল দ্বন্দ্বটা স্পষ্ট। আইনের লড়াই, না কি রক্তের সম্পর্ক? নয়ের দশক আর ২০০০-এর শুরুর বলিউডে বড় হওয়া দর্শকদের জন্য এই জুটি নিছক কাস্টিং নয়, একরাশ নস্টালজিয়া। ‘বর্ডার’-এ দেশপ্রেমের আবহে যে রসায়ন তৈরি হয়েছিল, প্রায় ৩০ বছর পর ‘ইক্কা’ সেই রসায়নকেই ফিরিয়ে আনছে। তবে যুদ্ধক্ষেত্র নয়, এবার লড়াই আদালত আর অপরাধের অন্ধকার জগতে।
নেটফ্লিক্সের'ইক্কা': সানি দেওল এবং অক্ষয় খান্না থ্রিলিং অ্যাকশন ফিল্মে পুনরায় একত্রিত হয়েছেন
AajKaal News•

Full News
Share:
Disclaimer: This content has not been generated, created or edited by Achira News.
Publisher: AajKaal News
Want to join the conversation?
Download our mobile app to comment, share your thoughts, and interact with other readers.